পাংশায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদ- স্বামীর বাসায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লোহাগাড়ায় পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের প্রতিবাদ নওগাঁয় পুলিশ সুপার এর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের ১৪০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ী আটক। চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে, নিখোঁজ রাইশা মনি ‎সুন্দরবনে ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ: নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা শ্যামনগরে খেলতে গিয়ে শিশুর মৃত্যু ইসলামপুরে ফেসবুকে সমাবেশের ভিডিও : যুবলীগ কর্মী আটক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক হলেন যশোরের শান্তনু ইসলাম সুমিত লাখাইয়ে সংঘর্ষ পরবর্তী মামলা আতংকে ধান,চালসহ গৃহস্থালি সামগ্রী সরিয়ে নিচ্ছে প্রতিপক্ষ। সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ঈদের দ্বিতীয় দিনেও সড়কে যাত্রীর চাপ

নবীনগর বাস টার্মিনাল



পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ১৪ই জুন (বৃহস্পতিবার)থেকেই রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছিলেন রাজধানী বাসী এর ব্যাতিক্রম ছিলোনা সাভারেও।সাভার উপজেলার সাভার ও আশুলিয়ায় বিভিন্ন পেশায় নিয়োজিত মানুষগুলো পবিত্র ঈদুল আজহার আনন্দ পরিবার পরিজনের সাথে ভাগাভাগি করে নিতে বৃহস্পতিবার থেকেই নিজ নিজ গ্রামের বাড়ির উদ্দেশ্য রওনা দিয়েছিলেন। সাভার ও আশুলিয়ার বেশির ভাগ শিল্পকারখানা গুলো আংশিক ভাবে বৃহস্পতিবার ছুটি দিলেও শুক্রবার ও শনিবার পুরোপুরি ছুটি হয়ে যায়।ফলে বৃহস্পতিবার এর থেকেও শুক্রবার ও শনিবার বাড়ি ফেরার যাত্রীর চাপ ক্রমস বাড়তে থাকে।সড়কে পর্যাপ্ত যানবাহন থাকায় যাত্রীরা তাদের গন্তব্য পৌঁছাতে পেরেছেন কোন ঝামেলা ছাড়াই। 

যারা ঈদের আগে গ্রামের বাড়িতে ঈদ পালন করার উদ্দেশ্য যাননি তারা ঈদের পরের দিন অর্থাৎ ১৮ই জুন(মঙ্গলবার) বাড়ির উদ্দেশ্য রওনা দিয়েছেন। ধারণা করা হয়েছিল এদিন হয়তো সড়কে তেমন যাত্রীর চাপ থাকবে না। কিন্তু সরেজমিনে গিয়ে সেই ধারণা ভূল প্রমাণিত হয়েছে।

সাভারের সাভার স্ট্যান্ড,নবীনগর বাস টার্মিনাল ও বাইপাইলে গিয়ে দেখা যায় ঈদের পরের দিনও ঢাকা ত্যাগ করছেন অনেকে।

যশোরে নিজ গ্রামের বাড়িতে যাওয়ার জন্য নবীনগর বাস টার্মিনাল এ নিজের স্ত্রী সন্তান নিয়ে এসেছিলেন আল মুসলিম গ্রুপের আলমগীর নামের এক গার্মেন্টস কর্মী।ঈদের পরে কেন গ্রামের বাড়িতে যাওয়া হচ্ছে এমন প্রশ্নে আলমগীর দৈনিক দেশচিত্র কে বলেন ঈদের আগে অনেক মানুষ বাড়িতে যায় সে সময় ঠিক মতো গাড়ি পাওয়া যায়না আর রাস্তায় জ্যাম থাকে এজন্য ঈদের পরেরদিন এসেছি।কিন্তু আজ এসে মনে হচ্ছে ঈদের আগে যাওয়ায় ভালো ছিলো আজ অনেক মানুষ গাড়ির জন্য দাড়ায় আছে তেমন গাড়ি নাই।

নবীনগর বাস টার্মিনালের সোহাগ পরিবহনের কাউন্টার মাস্টার হায়দার আলীর সাথে কথা বললে তিনি দৈনিক দেশচিত্র কে জানান আমাদের ধারণা ছিলোনা আজ এতো মানুষ হবে। আজ যাত্রীর তুলানায় গাড়ি অনেক কম এজন্য অনেক যাত্রী কে ঘন্টার পর ঘন্টা গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা গেছে।অনেকে আবার পরিবহন না পেয়ে লোকাল গাড়িতে করে ভেঙে ভেঙে রওনা দিয়েছেন নিজের পরিবার পরিজনের কাছে।

আরও খবর