মে মাসে সড়কে প্রাণ গেছে ৬২২ জনের ভয়ের রাষ্ট্রে আমরা: জনগণের নিরাপত্তা কোথায় মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎ কালিগঞ্জে শিশু নির্যাতনচেষ্টার মামলায় যুবক আটক সেনবাগে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত লোহাগাড়ায় থামছে না পাহাড় ও মাটি কাটা: প্রকৃতির বিরুদ্ধে এক নীরব যুদ্ধ লালপুরে ভুটভুটির ধাক্কায় অটো ভ্যান চালকের মৃত্যু রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয় শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ-সহাকরী অধ্যাপকের মারামারি, ভিডিও ভাইরাল কাঁচামাটিয়া নদী রক্ষায় সরকারের পাশাপাশি জনগণেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন - এমপি মাজেদ প্রধানমন্ত্রী নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন : এমপি সুলতান মাহমুদ বাবু ক্ষেতলালে জমে উঠেছে দুইশো বছরের পুরনো ঘুড়ির মেলা; চলবে দুইটি ব্যাপী ‎সুন্দরবনের নিরাপত্তা ও মোংলা বন্দর সুরক্ষায় কোস্ট গার্ডের কঠোর অবস্থান: জয়মনির ঘোল হামলায় তোলপাড় ‎ আশাশুনিতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত ইরানে যুক্তরাষ্ট্রের হামলা বন্ধে ‘হতবাক’ নেতানিয়াহু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে --পুতুল মধুপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত বামনডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে ‘বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্ম’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হবে, অচিরেই খুলছে ট্যুরিস্ট ভিসা: নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

সিলেটে ঝুঁকির মুখে বিদ্যুৎ উপকেন্দ্র, রক্ষায় সেনাবাহিনী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-06-2024 03:47:38 am

সিলেটে সুরমা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ঝুঁকির মুখে পড়েছে দক্ষিণ সুরমার বরইকান্দি বিদ্যুৎ উপকেন্দ্র। মঙ্গলবার (১৮ জুন) দুপুরে সুরমা নদীর পানি বিপৎসীমার মিলিমিটার ওপর দিয়ে বইছিলো। এতে করে নদীতীরবর্তী বিভিন্ন স্থাপনা প্লাবিত হয়ে পড়ে।


সবচেয়ে বেশি ঝুঁতির মুখে পড়ে দক্ষিণ সুরমার বরইকান্দি বিদ্যুৎ উপকেন্দ্র। এদিকে তালতলায় ফায়ার সার্ভিস স্টেশন তলিয়ে গেছে বন্যার পানিতে। এ অবস্থায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর আহবানে সাড়া দিয়ে বেলা ৪টার দিকে উপকেন্দ্র নিরাপদ রাখতে করণীয় নির্ধারণে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় সেনাবাহিনীর সদস্যদের সাথে সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীসহ স্থানীয় কাউন্সিলর ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।


পরে বেলা সাড়ে ৪টার দিকে ঝুঁকিতে পড়া বিদ্যুৎ উপকেন্দ্র রক্ষায় কাজ শুরু করে সেনাবাহিনীর সদস্যরা। সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, নগরবাসীর জানমাল রক্ষায় আমরা বদ্ধপরিকর। বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে সিসিকের সকল কর্মকর্তা, কর্মচারির ছুটি বাতিল করা হয়েছে। বিদ্যুৎ উপকেন্দ্র ঝুঁকির মুখে পড়ায় ১৭ পদাতিক সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা আমার আহবানে সাড়া দিয়ে বিদ্যুৎ উপকেন্দ্রটি পরিদর্শণ করেছেন। এদিকে বন্যার কারণে সিলেট নগরীর তালতলা ফায়ার সার্ভিস স্টেশন পানিতে তলিয়ে যাওয়ায় যন্ত্রপাতি ও উদ্ধার সামগ্রী প্লাবিত হয়ে পড়েছে। পাশাপাশি বিভিন্ন আবাসিক হোটেলেও পানি ঢুকেছে।


এর আগে সিলেট নগরীতে গত ২ জুন থেকে শুরু হওয়া বন্যায় ঝুঁকির মুখে পড়ে এ বিদ্যুৎ উপকেন্দ্র। ওই সময়ে সেনাবাহিনীর সহযোগিতায় নদীর তীরে বালির বস্তা ফেলে উপকেন্দ্র রক্ষা করা হয়।

আরও খবর


6a2a9c8b51140-110626053123.webp
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১ দিন ২২ ঘন্টা ৩৫ মিনিট আগে