হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

ভোলায় সুরভি ৮ লঞ্চের প্রতারণা ; গ্রেফতার ৩

ভোলায় যাত্রীদের সঙ্গে প্রতারণার অভিযোগে করা মামলায় সুরভী-৮ লঞ্চের ৩ জন স্টাফকে গ্রেফতার করা হয়েছে। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (১৯ জুন) রাতে ইলিশা লঞ্চঘাট থেকে লঞ্চের সেকেন্ড মাস্টার নাজমুল, ড্রাইভার হাবিবুর রহমান ও গ্রিজার রিয়াজকে গ্রেফতার করা হয়।

এদিকে স্টাফদের গ্রেফতারের পর লঞ্চটি ইলিশা ঘাটেই নোঙর করা রয়েছে। রাত ১২টা পর্যন্ত লঞ্চটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়নি বলে ঘাট সূত্রে জানা গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন কয়েকশো যাত্রী। মামলার বাদী ভোলা জেলা আইনজীবী কল্যাণ সমিতির সদস্যসচিব অ্যাডভোকেট মো. খায়ের উদ্দিন সিকদার জানান, ইলিশা ঘাট থেকে ঢাকায় যাওয়ার জন্য গত ১৮ জুন সুরভী-৮ লঞ্চের কেবিন বুকিং দেন। লঞ্চটি রাত ১০টা ২০ মিনিটে ঘাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু রাত ১০টা ৫ মিনিটে তিনি ঘাটে গিয়ে দেখেন যাত্রী রেখে লঞ্চটি পন্টুন ছেড়ে যায়। নির্ধারিত সময়ের আগেই লঞ্চটি ছেড়ে যাওয়ায় তিনিসহ ৫০ থেকে ৬০ জন যাত্রী ঢাকায় যেতে পারেননি। লঞ্চটির স্টাফদের অনুরোধ করার পরও তারা কোনও গুরুত্ব দেয়নি। পরে লঞ্চের কর্মচারীদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এমডি অসীম ও মিজান নামের আরেক কর্মকর্তার নির্দেশে নির্ধারিত সময়ের আগে ছেড়ে যাওয়ার কথা জানান। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মিয়া জানান, যাত্রীদের সঙ্গে প্রতারণার মামলায় সুরভী লঞ্চের ৩ জন স্টাফকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর