হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা

ইন্দোনেশিয়ায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 21-06-2024 12:41:41 pm

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় হাইল্যান্ড পাপুয়া প্রদেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।


২১ জুন, শুক্রবার সকালে দেশটির আবহাওয়া, জলবায়ুবিদ্যা ও ভূপদার্থবিদ্যা সংস্থা এ বিষয়ে জানিয়েছে।


সংস্থাটির মতে, স্থানীয় সময় সকাল ৭টা ১১ মিনিটের দিকে কম্পন অনুভূত হয়। এ ভূমিকম্পের উৎপত্তিস্থলটি ইয়ালিমা রিজেন্সি থেকে ৬৮ কিলোমিটার উত্তর-পূর্ব ও ভূপৃষ্ঠ থেকে ৭৮ কিলোমিটার গভীরে অবস্থিত।


কোনো ধরনের সুনামির সতর্কতা জারি করা হয়নি। কেননা আশা করা হচ্ছে এ ভূমিকম্পের ফলে সমুদ্রে বড় ধরনের ঢেউয়ের সৃষ্টি হওয়ার আশঙ্কা নেই।


প্রাদেশিক আবহাওয়া সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা ক্যারোলিন সিনহুয়াকে জানিয়েছেন, প্রাথমিকভাবে কর্মকর্তারা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাননি।


ইন্দোনেশিয়া একটি দ্বীপপুঞ্জ। এটি ভূমিকম্পের দিক থেকে সক্রিয় ‘প্যাসিফিক রিং অব ফায়ারে‘র ওপর অবস্থিত; যা এটিকে একটি ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ অঞ্চলে পরিণত করেছে।