জামালপুরের মেলান্দহে বৃষ্টিতে গোসল করার সময় বজ্রপাতে আঁখি আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
২৬ জুন, বুধবার বিকেলে উপজেলার আদ্রা ইউনিয়নের গুজমানিকা এলাকায় এ ঘটনা ঘটে।
আঁখি আক্তার তিনি গুজমানিকা এলাকায় বীর মুক্তিযোদ্ধা মৃত আবেদ আলীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বৃষ্টি হলে আঁখি আক্তার তার নিজ বাড়ির উঠানে গোসল করছিলেন। এমন সময় বজ্রপাতে আহত হন তিনি। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, এক নারী বজ্রপাতে মারা গেছেন বলে জানা গিয়েছে।
৬ ঘন্টা ২৯ মিনিট আগে
২৩ ঘন্টা ১৩ মিনিট আগে
২ দিন ২ ঘন্টা ৭ মিনিট আগে
২ দিন ২ ঘন্টা ১৪ মিনিট আগে
৩ দিন ২২ ঘন্টা ৫৯ মিনিট আগে
৪ দিন ৩৪ মিনিট আগে
৪ দিন ৩ ঘন্টা ৫৫ মিনিট আগে
৪ দিন ২১ ঘন্টা ১ মিনিট আগে