আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ আলী সরদারের ইন্তেকাল হত্যা না আত্মহত্যা, ধোঁয়াশায় পরিবার শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টার আসামি দেড় মাসেও গ্রেপ্তার হয়নি কচুয়ায় মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে কন্যা শিশুর লাশ উত্তোলন আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন ★নাভিদ সভাপতি, সাইফুল সম্পাদক মাদারীপুরের ডাসারে মাদকসহ ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে,ডাসার থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে কলেজছাত্রী ফারজানার নির্মম মৃত্যু: পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ, বিচারের দাবিতে ক্ষোভ লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার হাতিয়ায় এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি জায়গার তেলের পাম্প স্থাপন, গাছ কাটা ও মালামাল বিক্রির অভিযোগ

ছেলের জীবন বাঁচাতে গিয়ে বাবারও মৃত্যু

 ছেলের জীবন বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাবারও মৃত্যু। ঘটনাটি ঘটেছে, ৩০ জুন রোববার সন্ধ্যা ৭টায় কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের অর্জুন গ্রামে। 


নিহতরা হলেন, আবু তাহের (৫০) ও তার ছেলে রাসেল মিয়া (১৬)। আবু তাহের পেশায় একজন দিনমজুর এবং তার ছেলে রাসেল মিয়া একাদশ শ্রেণির শিক্ষার্থী।


পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা ৭ টার দিকে ছেলে রাসেল মিয়া ঘরের বৈদ্যুতিক বাল্ব নষ্ট হওয়ায় বাল্ব এবং বৈদ্যুতিক লাইন মেরামত কাজ করছিলেন। বৈদ্যুতিক লাইন মেরামতের সময় রাসেল মিয়া অসাবধানতাবশত মেইন সুইচ বন্ধ না করায় বিদ্যুৎস্পৃষ্ট হলে বাবা আবু তাহের তাকে বাঁচাতে গিয়ে তার গায়ে হাত দিলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় দু'জনেই ঘটনাস্থলেই মারা যান। পরে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে প্রতিবেশীরা এসে তাদের মরদেহ উদ্ধার করেন। উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

৩ দিন ৪ ঘন্টা ৪০ মিনিট আগে