শ্রীমঙ্গলে কাজী সমিতির কমিটি পুনর্গঠন, নাছির উদ্দিন সভাপতি ও শিহাব উদ্দিন সেক্রেটারি মনোনীত রায়পুরে মন্দির নির্মাণ নিয়ে হিন্দু ২ পক্ষের সংঘর্ষ ও মারামারি, আহত ২ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে রংমিস্ত্রিকে অপহরণ ও নির্যাতন, চাঁদা দাবির অভিযোগ বিসিবি পরিচালক ও এজ গ্রুপ কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শ্রীমঙ্গলে আনন্দ মিছিল নোয়াখালী জেলার এসপি বদলি মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, রকমগঞ্জে লাশ নিয়ে বিক্ষোভ শ্রীবরদীতে কারিতাসের আয়োজনে পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ ও বৃক্ষরোপণ স্ট্যান্ডিং কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত এআই ভিডিও বানিয়ে অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি নোয়াখালীতে মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা সাড়ে ৮ বছরের প্রতীক্ষার অবসান: জাবিপ্রবির জন্য ১৫৭৩ কোটি টাকার বাজেট প্রস্তাব অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টাসহ অপপ্রচার করায় এমপি কন্যা বিনতীর খোলা চিঠি আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীকে বিমোহিত করে টাকা লোপাট "সরকারের অগ্রাধিকার প্রকল্প খাল খনন কর্মসূচী বাস্তবায়নের সজাগ থাকতে হবে " লাখাইয়ে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ডক্টর জিএম সরফরাজ। লাখাইয়ে গ্রাম আদালত ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউটে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে দুর্বৃত্তদের পরিকল্পিত হামলা: বনদস্যু দমনে অস্থিরতা তৈরির অপচেষ্টা পীরগাছায় মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের ৪ দিনব্যাপী উন্নত প্রশিক্ষণ সম্পন্ন শ্যামনগরের গাবুরাতে দুর্যোগে আগাম সতর্কতা ও উদ্ধার অভিযানের সরঞ্জামাদি বিতরণ প্রকাশ্য দিবালোকে বাংলা টিভির বেনাপোল প্রতিনিধিকে হত্যাচেষ্টা, সাংবাদিকদের তীব্র ক্ষোভ নতুন পে-স্কেলে থাকছে না আলাদা বরাদ্দ

বেগমগঞ্জে মাদরাসা শিক্ষককে গুলি করে মোটরসাইকেল ছিনতাই


নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে এক মাদরাসা শিক্ষক গুরুত্বর আহত হয়েছে। তবে পুলিশের দাবি, মোটরসাইকেল ছিনতাই করতে এই গুলির ঘটনা ঘটেছে।


গুলিতে আহত শিক্ষকের নাম আমির হামজা (৪০)। তিনি চাঁদপুর জেলার কচুয়া থানার হোসেনপুর গ্রামের আশিক আলী তালুকদারের ছেলে এবং সোনাইমুড়ীর মারকাজুল হুফফাজ ইন্টারন্যাশনাল মাদরাসার অধ্যক্ষ।


গতকাল বুধবার (৩ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বেগমগঞ্জ-সোনাইমুড়ী সড়কের মিরওয়ারিশপুর গ্রামের হাজি দুলামিয়া বাড়ির দক্ষিণে এ ঘটনা ঘটে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। 


স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে সাড়ে ১১টার দিকে আমির হামজা মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। এ সময় হেলমেট পরা দুর্বৃত্তরা তার গতিরোধ করে। একপর্যায়ে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। এতে সে পিঠে গুলিবিদ্ধ হলে হামলাকারীরা তাকে রাস্তায় ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় , পরে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে। সেখান থেকে ৪জুলাই বৃহস্পতিবার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


হামলার কারণ জানতে একাধিকবার ভুক্তভোগী মাদরাসা শিক্ষক আমির হামজার মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।  তাই তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।


বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা শিক্ষকের মোটরসাইকেল ছিনতাই করতে চেষ্টা করে। ব্যর্থ হয়ে গুলি চালালে ওই মাদরাসা শিক্ষক আহত হয়।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।  এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত কোনো অভিযোগ করেনি।

আরও খবর




deshchitro-6a2ae7f7eae5b-110626105311.webp
নোয়াখালী জেলার এসপি বদলি

৫ ঘন্টা ৪৯ মিনিট আগে