হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

নিখোঁজের ১৭ ঘন্টা পর লাশ উদ্ধার করলো ডুবুরি দল


পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার একদিন পর হাওর থেকে চাঁন মিয়া (৩২) নামে এক মাঝির মৃতদেহ উদ্ধার করেছে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। উদ্ধার হওয়া চাঁন মিয়া ৬নং কাগাপাশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বেতকান্দি গ্রামের মৃত সামছু মিয়ার পুত্র।


শনিবার (৬জুলাই) দুপুরে বানিয়াচং উপজেলার ৬নং কাগাপাশা ইউনিয়নের হলিমপুর এলাকার হাওর থেকে এই মৃতদেহ উদ্ধার করে তারা। এ আগে গত শুক্রবার বিকেলে হাওরে বেড়াতে আসা একটি যাত্রীবাহী ইঞ্জিন নৌকা ঝুঁলে থাকা বিদ্যুতের তারের সাথে লেগে এ দূর্ঘটনা ঘটে।


বানিয়াচং ফায়ার সার্ভিসের লিডার মোঃ রিয়াজ উদ্দিন জানান, ইঞ্জিন নৌকা যোগে হাওরে বেড়াতে আসা নৌকার মাঝি ছিলেন চাঁন মিয়া। পানি বৃদ্ধি পাওয়ায় বিদ্যুতের তারের সাথে লেগে পানিতে পরে মৃত্যু হয় মাঝি চাঁন মিয়ার। নিখোঁজের ঘটনা শুনে এলাকাবাসী বিভিন্ন উপায়ে কয়েক ঘন্টা অভিযান চালান।


শনিবার হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল অভিযান চালিয়ে মাঝি চাঁন মিয়ার মৃতদেহ উদ্ধার করে। বানিয়াচং থানার ওসি মোঃ দেলোয়ার হোসাইন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া চাঁন মিয়ার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও খবর