নড়াইলে দুটি পৃথক অভিযানে ডিবি পুলিশ কর্তৃক ৩৯৮ বোতল ইসকাফ ও ০৫ বোতল বিদেশি মদ সহ ০২ জন বরিশালে দৈনিক আজকালের কণ্ঠ’র জমকালো প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চৌদ্দগ্রাম গৃহবধূ ফাতেমা হত্যার বিচারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন যশোর ইনস্টিটিউটের নেতৃত্বে ‘সংস্কার ও উন্নয়ন সমিতি’, বিপুল জয় কখন থামবে অতিরিক্ত ভাড়া আদায়ের অনিয়ম নাগেশ্বরীতে ইয়াবা সম্রাট শাহ-জালাল আটক - সার্বিক সহযোগিতায় বলদীটারি অপরাধ নির্মূল কমিটি সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে ৬৩ লক্ষ টাকার ২টি স্বর্ণের বারসহ নারী আটক উৎসবমুখর পরিবেশে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা সব ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ: তথ্য প্রতিমন্ত্রী কবে কমবে লোডশেডিং, যা জানা গেল এলডিসি উত্তরনে সময় চাইল বাংলাদেশ যশোরে শিবিরের বাছাইকৃত কর্মী সমাবেশ অনুষ্ঠিত আমরা ব্যর্থ হলে গভীর অন্ধকারে তলিয়ে যাবে বাংলাদেশ: আইনমন্ত্রী এনসিপিতে যোগ দিলেন ইসহাক, রনি ও কাফি সেন্ট মার্টিন নিয়ে আগের সিদ্ধান্তেই অটুট সরকার যশোর থেকে বিচার বিভাগ সংস্কারের হুঁশিয়ারি: ‘বিগত সরকারের প্রভাবে স্বকীয়তা হারিয়েছে সুপ্রিম কোর্ট’ পীরগাছায় জামায়াতের আরও দুটি ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা সাতক্ষীরায় বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ ১ মহিলা আটক আদমদীঘিতে পুকুর খনন করে মাটি বহন করায় ৭০ হাজার টাকা জরিমানা আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দাম

প্রশ্নফাঁসে জড়িত পিএসসির ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-07-2024 03:01:07 pm

বিসিএসসহ বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে গ্রেপ্তার পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ মঙ্গলবার (৯ জুলাই) পিএসসির জারি করা পৃথক পাঁচটি প্রজ্ঞাপনে তাদের বরখাস্ত করা হয়। 


রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এসব প্রজ্ঞাপনে সই করেছেন পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন।


সাময়িক বরখাস্তরা হলেন—পিএসসির উপ-পরিচালক আবু জাফর, উপ-পরিচালক জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক আলমগীর কবির, ডেসপাস রাইডার খলিলুর রহমান ও অফিস সহায়ক সাজেদুল ইসলাম। 


প্রজ্ঞাপনগুলোতে আলাদাভাবে প্রত্যেকের নাম-পদবি উল্লেখ করে বলা হয়েছে, গত ৫ জুলাই অনুষ্ঠিত বাংলাদেশ রেলওয়ের ‘উপ-সহকারী প্রকৌশলী’ পদের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র প্রকাশ ও বিতরণের সঙ্গে জড়িত থাকা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মচারী কর্তৃক অপরাধ সংঘটনে সহায়তা করার অভিযোগে পাঁচজন কর্মকর্তা-কর্মচারী গ্রেপ্তার হয়েছেন। তারা বর্তমানে জেলহাজতে।


এতে আরও বলা হয়, তাদের বিরুদ্ধে ‘সরকারি কর্ম কমিশন আইন, ২০২৩’-এর ১১ ও ১৫ ধারা অনুযায়ী—পল্টন থানায় ১৫/৩১০ নম্বর মামলা দায়ের করা হয়েছে। তারা মামলার এজাহারভুক্ত আসামি। এজন্য গ্রেপ্তার ৫ জনকে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ধারা ৩৯(২) অনুসারে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।


সাময়িক বরখাস্তকালীন তারা কমিশন সচিবালয়ের প্রশাসন অধিশাখায় নিয়োজিত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। একই সঙ্গে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

আরও খবর


69eb94443aef9-240426100316.webp
কবে কমবে লোডশেডিং, যা জানা গেল

১৫ ঘন্টা ৪১ মিনিট আগে