অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ

ঢাকাসহ সারাদেশে আজও ‘বাংলা ব্লকেড’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-07-2024 03:28:57 am


সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বুধবার (১০ জুলাই) ঢাকাসহ সারাদেশে ‘বাংলা ব্লকড’ পালনের পর আজ বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৩টা থেকে বাংলা ব্লকেড-এর ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।


গতকাল বুধবার (১০ জুলাই) শাহবাগ থেকে এ ঘোষণা দেন আন্দোলনকারীরা। সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম এক সংবাদ সম্মেলনে বলেন, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা থেকে বাংলা ব্লকেড কর্মসূচি শুরু হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ অবরোধ করা হবে। সারাদেশের সব মহাসড়ক ও রেলপথ এ ব্লকেডের আওতাভুক্ত থাকবে।


এর আগে রবি, সোম এবং বুধবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন সড়ক ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এর ফলে ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন পয়েন্টে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ওইসব জায়গায় আজকে দুপুর থেকেও তীব্র যানজট সৃষ্টি হতে পারে।


রাজধানী ঢাকায় যেসব এলাকায় ব্লকেড হতে পারে


১। শাহবাগ

২। কারওয়ানবাজার

৩। ইন্টারকন্টিনেন্টাল মোড়

৪। ফার্মগেট

৪। চানখারপুল মোড়

৫। চানখারপুল ফ্লাইওভার এ উঠার মোড়

৬। বঙ্গবাজার

৭। শিক্ষা চত্বর

৮। মৎস্য ভবন

৯। জিপিও

১০। গুলিস্তান

১১। সায়েন্সল্যাব

১২। নীলক্ষেত

১৩। রামপুরা ব্রিজ

১৪। সচিবালয়

১৫। মহাখালী

১৬। বাংলামোটর

১৭। পল্টন মোড়

১৮। ঢাকা-আরিচা মহাসড়ক (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)


২০১৮ সালে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে সরকার। পরে ২০২১ সালে কয়েকজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে এর বিরুদ্ধে রিট করেন। গত ৫ জুন হাইকোর্টের এক রায়ের মাধ্যমে আবারও ফিরে আসে কোটা ব্যবস্থা।


এরপর গত ১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনে নামে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর ধারাবাহিকতায় শনিবার রাজধানীর শাহবাগ থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা 'বাংলা ব্লকেড' কর্মসূচি ঘোষণা করেন। সে অনুযায়ী রোববার ও সোমবার টানা দুদিন বিকেলে রাজধানীর গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পয়েন্টে অবস্থান ও অবরোধ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। আর গতকাল বুধবার সকাল-সন্ধ্যা অবস্থান ও অবরোধ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।


এরমধ্যে বুধবার (১০ জুলাই) বেলা সাড়ে ১১টায় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ মুক্তিযোদ্ধা কোটা বহাল করে হাইকোর্টের দেয়া রায়ে চার সপ্তাহের জন্য স্থিতাবস্থা দিয়েছেন। এরপর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হবে বলেও জানান আদালত।

আরও খবর