আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ আলী সরদারের ইন্তেকাল হত্যা না আত্মহত্যা, ধোঁয়াশায় পরিবার শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টার আসামি দেড় মাসেও গ্রেপ্তার হয়নি কচুয়ায় মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে কন্যা শিশুর লাশ উত্তোলন আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন ★নাভিদ সভাপতি, সাইফুল সম্পাদক মাদারীপুরের ডাসারে মাদকসহ ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে,ডাসার থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে কলেজছাত্রী ফারজানার নির্মম মৃত্যু: পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ, বিচারের দাবিতে ক্ষোভ লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার হাতিয়ায় এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি জায়গার তেলের পাম্প স্থাপন, গাছ কাটা ও মালামাল বিক্রির অভিযোগ

জেলেনস্কিকে ‘পুতিন’ বলে ট্রলে মুখে বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 12-07-2024 07:27:33 am

নির্বাচন যত ঘনিয়ে আসছে সমালোচনা যেন পিছু ছাড়ছে না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। সবশেষ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রশংসা করতে গিয়ে তাকে ভুল করে ‘পুতিন’ বলে সম্বোধন করে আবারও আলোচনায় তিনি। ৮১ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে ট্রলে মেতে উঠেছেন নেটিজেনদের অনেকেই।


বৃহস্পতিবার (১২ জুলাই) পশ্চিমা সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলনের শেষ দিন ঘটে এ ঘটনা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হন বাইডেন। সংবাদ সম্মেলনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নিজের অবস্থান, শারীরিক অবস্থা, গাজায় যুদ্ধবিরতি চুক্তি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি। খবর সিএনএনের।


বক্তব্যের একপর্যায়ে বাইডেন বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন জয়ী হবে। এসময় তিনি ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কির সাহসিকতারও ভূয়সী প্রশংসা করেন। তবে প্রশংসা করতে গিয়ে জেলেনস্কির দিকে ঘুরে বাইডেন বলেন, ‘ভদ্রমহিলা ও ভদ্র মহোদয়গণ, প্রেসিডেন্ট পুতিন।’


অবশ্য পরক্ষণেই নিজেকে শুধরে নেন বাইডেন। পরিস্থিতি সামলাতে সাহায্য করেন জেলেনস্কিও। ইউক্রেনের প্রেসিডেন্ট সঙ্গে সঙ্গেই বলে ওঠেন, ‘আমি পুতিনের চেয়ে ভালো।’


এর পরপরই সামাজিক মাধ্যমে নতুন করে ট্রলের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আবারও প্রশ্ন উঠছে তার বয়স নিয়ে। অনেকেই বলছেন, রাজনীতির মাঠ ছাড়ার সময় হয়েছে বাইডেনের। তাকে প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্যে বারবার অনুরোধ করছেন ডেমোক্র্যাটদের একাংশ।


এর আগে প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের সঙ্গে নির্বাচনী বিতর্কেও লেজেগোবরে করেছেন তিনি। ওই বিতর্কে মার্কিন প্রেসিডেন্টের দুর্বল অবস্থানের কারণে ডেমোক্র্যাট ও দেশটির জনগণের অনেকেই তার প্রতি আস্থাহীনতায় ভুগছেন।

আরও খবর

6a1bcfce82d66-310526120606.webp
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

৮ দিন ১১ ঘন্টা ৫৫ মিনিট আগে



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

২২ দিন ৫ ঘন্টা ৫৭ মিনিট আগে