রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা পদ্মা ভাঙে, চর জাগে—তবু থামে না পদ্মার পারের মানুষের জীবনসংগ্রাম বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই--শিক্ষামন্ত্রী বানিয়াচংয়ে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান জয়পুরহাটে জামায়াত নেতা প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা কচুয়ায় শিক্ষামন্ত্রীর নির্দেশে খাজনা ও পরিবহন টোল আদায় বন্ধ! স্বস্তিতে ফিরেছে জনজীবন মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের প্রবাসীর ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ নবীন বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুর রহমান জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ববি ক্রিকেট ক্লাবের সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইনজামামুল আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা চিলমারীতে "বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠিত" হয়েছে। নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি

সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-07-2024 08:27:33 am

কারফিউয়ের সময় রোববার (২১ জুলাই) সকাল ১০টার পরিবর্তে বিকেল ৩টা পর্যন্ত বাড়ানো হয়েছে। এরপর দুই ঘণ্টা শিথিল থাকার পর বিকেল ৫টা থেকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। শনিবার (২০ জুলাই) রাতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।


চলমান কোটা আন্দোলন সহিংসতায় রূপ নিলে শুক্রবার (১৯ জুলাই) রাত ১২টা থেকে কারফিউ জারি করে সরকার। বেসামরিক বাহিনীকে সহযোগিতা করতে নামানো হয় সেনাবাহিনী। ২ ঘণ্টা বিরতি দিয়ে রোববার সকাল ১০টা পর্যন্ত কারফিউয়ের ঘোষণা দেয়া হয়।


শনিবার চলমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসে পুলিশ, র‌্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী ও সংস্থার কর্তাব্যক্তিরা। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। তিন ঘণ্টার বেশি সময়ের বৈঠক শেষে ব্রিফিংয়ে কারফিউয়ের মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

 

আসাদুজ্জামান খান বলেন, ‘রোববার বিকেল ৩টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। এরপর ৫টা পর্যন্ত শিথিল থাকবে। তারপর আবারও কারফিউ বলবৎ থাকবে। জনগণকে কষ্ট দেয়ার জন্য আমরাও দুঃখ পাচ্ছি। এই দুর্ভোগ থেকে শিগগিরই মুক্ত হব বলে আশা করছি


শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পালনে সরকার সচেষ্ট থাকবে জানিয়ে তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারী কাউকে তুলে নেয়নি আইনশৃঙ্খলা বাহিনী।
 
মন্ত্রী বলেন, আন্দোলনকারীরা আটটি দাবি জানিয়েছে। ছাত্র রাজনীতি বন্ধ করার দাবিসহ আরও বেশ কিছু দাবি দিয়েছেন তারা। এমন দাবি তারা করতেই পারেন! এর মধ্যে যেগুলো যৌক্তিক, সেগুলো অবশ্যই দেখব।
 
শনিবার শিক্ষার্থীদের কোনো কর্মসূচি না থাকলেও বিভিন্ন স্থানে জ্বালাওপোড়াও হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কোটা আন্দোলনের ওপর ভর করে বিএনপি-জামায়াত সরকার হটানোর ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন।
 
তিনি আরও বলেন, ‘যারা জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করেছে, তাদেরকে আমরা চিহ্নিত করে আইনের আওতায় আনতে পারি। সেজন্য আমরা এই সান্ধ্য আইন জারি করেছি।’
 
চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর কতজন সদস্য আহত বা নিহত হয়েছেন তার সঠিক তথ্য নেই বলে জানান মন্ত্রী। উল্লেখ করেন, বিভিন্ন সরকারি স্থাপনায় আগুনের ঘটনায় দেশের সম্পদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।


Tag
আরও খবর