পাংশায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদ- স্বামীর বাসায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লোহাগাড়ায় পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের প্রতিবাদ নওগাঁয় পুলিশ সুপার এর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের ১৪০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ী আটক। চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে, নিখোঁজ রাইশা মনি ‎সুন্দরবনে ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ: নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা শ্যামনগরে খেলতে গিয়ে শিশুর মৃত্যু ইসলামপুরে ফেসবুকে সমাবেশের ভিডিও : যুবলীগ কর্মী আটক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক হলেন যশোরের শান্তনু ইসলাম সুমিত লাখাইয়ে সংঘর্ষ পরবর্তী মামলা আতংকে ধান,চালসহ গৃহস্থালি সামগ্রী সরিয়ে নিচ্ছে প্রতিপক্ষ। সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

পর্যটক শূন্য কক্সবাজার, দুশ্চিন্তায় ব্যবসায়ীরা

চলমান অস্থিরতায় পর্যটন খাতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। © সংগৃহীত ছবি


কোটা সংস্কার ইস্যুতে সৃষ্ট কয়েকদিনের টানা চলমান কারফিউ ও সংঘাতময় পরিস্থিতির কারণে পর্যটনশূন্য হয়ে পড়েছে দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজার। হোটেল-মোটেলে দেখা দিয়েছে মন্দাভাব। এতে দুশ্চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা।


বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকালে সৈকতের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গেছে, পর্যটক শূন্যতায় সমুদ্র সৈকতসহ বিনোদনকেন্দ্রগুলো খাঁ খাঁ করছে। এতে করে পর্যটন ব্যবসার ওপর নির্ভরশীল লক্ষাধিক পরিবারের মাঝে চরম দুর্দিন নেমে এসেছে। পর্যটক না থাকায় ব্যবসায় নেমেছে ধস। দোকানপাটও বন্ধ রয়েছে।


টানা কয়েকদিন দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ থাকায় বেশি ক্ষতির মুখে পড়েছে পরিবহণ সেক্টর। দূরপাল্লার ও অভ্যন্তরীণ সড়কে ছোট বড় সব ধরনের গাড়ি চলাচল বন্ধ থাকায় পরিবহণ সংশ্লিষ্ট পরিবারগুলোও চরম অর্থ কষ্টে পড়েছে।


এ ছাড়া কক্সবাজারের ছোট বড় ৫ শতাধিক আবাসিক হোটেলে-মোটেলে সুনসান নীরবতা বিরাজ করছে। হোটেল রেস্তোরাঁগুলোর অবস্থাও একই। পর্যটন না থাকায় আপাতত কিছুসংখ্যক রেস্তোরাঁ বন্ধ রয়েছে। এর প্রভাব পড়েছে জনজীবনে। বিশেষ করে পর্যটন নির্ভর সৈকতের ক্ষুদ্র ব্যবসায়ীর মধ্যে ব্যস্ততা নেই সৈকতের ফটোগ্রাফার, বিচ বাইক-ওয়াটার বাইক চালক ও ঘোড়া ওয়ালাদের।


একই সঙ্গে বালিয়াড়িতে খালি পড়ে আছে কিটকটগুলো। সঙ্গে জড়িত পরিবারগুলো চরম অর্থ কষ্টে দিনাতিপাত করছে তারা।


জয়নার আবদীন নামে এক রেস্তোরাঁ মালিক জানান, প্রায় ১ সপ্তাহ ধরে চলেছে এই পরিস্থিতি। পর্যটক একদমই নেই। আর আমাদের ব্যবসাটাই হচ্ছে পর্যটনকেন্দ্রিক। দেশে চলমান পরিস্থিতিতে সবকিছু থমকে আছে। এ পরিস্থিতিতে আমাদের ব্যবসায় চরম ধস নেমেছে।


হোটেল ব্যবসায়ী মো. তারেক জানান, আমাদের হোটেল-মোটেল ব্যবসা একেবারেই বন্ধ। হোটেলে একটি রুমেও বুকিং নেই। কয়দিন এ অবস্থা চলবে কে জানে? তবে এই পরিস্থিতি যদি আরও বেড়ে যায় অনেক দুর্ভোগে পড়বো।


কক্সবাজার হোটেল-মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম নেওয়াজ জানান, পাঁচ শতাধিক হোটেল মোটেলে নেই কোন পর্যটক। এমন অবস্থায় লোকসান গুনতে হচ্ছে হোটেল ব্যবসায়ীদের। কিছুদিন আগে চলমান কারফিউর কারণে কিছু পর্যটক আটকা পড়েছিলো মূলত তারা। আসছিল দুই/এক দিনের জন্য। সেসব পর্যটকদেরও কক্সবাজার জেলা প্রশাসকের সহযোগিতায় তাদের স্ব-স্ব জেলায় সেনা, বিজিবি ও পুলিশের প্রটোকলে পাঠিয়ে দিয়েছে।


তিনি আরও জানান, চলমান অস্থিরতায় পর্যটন খাতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

২ দিন ১৬ ঘন্টা ৩৩ মিনিট আগে