হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

‘জঙ্গিদের গণভবণ ও এয়ারপোর্টে অ্যাট্যাক করার পরিকল্পনা ছিলো’ : তথ্য প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 30-07-2024 01:13:05 pm

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, কারফিউ, জামায়াত-শিবির নিষিদ্ধ, চলমান বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক করেছেন সাত মন্ত্রী ও চার সচিব। বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরাও ছিলেন।


মঙ্গলবার (৩০ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিকাল ৩টা ২০ মিনিটে এ বৈঠক শুরু হয়।


বৈঠকের মাঝে জরুরি কাজে বের হয়ে যান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত।


এ সময় তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, আরো এক ঘণ্টা এ আলোচনা চলতে পারে ৷ এরপর সব সিদ্ধান্ত আসবে। জামায়াত -শিবির নিষিদ্ধের বিষয়ে এখনো আলোচনা হয়নি।


প্রতিমন্ত্রী জানান, কোটা আন্দোলনের নামে জঙ্গিদের গণভবণ ও এয়ারপোর্টে অ্যাট্যাক করার পরিকল্পনা ছিলো। কিভাবে তারা পরিকল্পনা করে জঙ্গি আক্রমণ করেছে অভার অল এসব বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হচ্ছে।


আমরা সবগুলো বিষয় এসেস করছি। তারা গণভবন অ্যাট্যাক করার প্লান করেছিলো। এসব স্থাপনা অ্যাট্যাক করার কোনো কারণ ছিল না শিক্ষার্থীদের। এটা তৃতীয় কোনো পক্ষ করেছে।’


তিনি বলেন, তারা টেলিভিশন কেন এট্যাক করতে গেছে? মেট্রোরেলের সাথে কি সম্পর্ক কোটার? তবুও তারা কেনো পুড়িয়েছে? তারা পুলিশ স্টেশন এট্যাক করেছে৷ এটার সাথেও বা কি সম্পর্ক। তাদের এয়ারপোর্ট অ্যাট্যাক করার প্লান ছিলো। এই জিনিসগুলো এসেস করা হয়েছে৷ তাদের শক্তি কতটুকু ছিলো-আছে সেগুলো এসেস করা হচ্ছে। মূলত থার্মোমিটারের মতো কতটুকু গরম বা ঠাণ্ডা আছে সেটা এসেস করা হচ্ছে।প্রতিমন্ত্রী বলেন, তিনি জরুরি কাজে বের হয়ে যাচ্ছেন‌। কাজ শেষ হলে আবার আসতে পারেন। 


বৈঠকে শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী, আইন মন্ত্রী আনিসুল হক, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান আলোচনায় যোগ দিয়েছেন। এ ছাড়া বৈঠকে পররাষ্ট্র সচিব, বাণিজ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও জননিরাপত্তা বিভাগের দুই সচিবও যোগ দিয়েছেন।

এ ছাড়া পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং র‍্যাব, বিজিবি ও আনসার প্রধানসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

আরও খবর