হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

দেশজুড়ে সহিংসতায় আরো শতাধিক প্রাণহানি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-08-2024 05:22:36 am

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতায় আরও শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। ছাত্রদের এক দফা দাবি আদায় হওয়ার শেষ মুহূর্তে গতকাল সোমবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘাতে নিহত হন এসব মানুষ। নিহত ব্যক্তিদের মধ্যে একজন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দুজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছেন। নিহতদের মধ্যে ঢাকাতেই মৃত্যু হয়েছে ৪০ জনের।


গতকাল দুপুরে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় সরকারবিরোধী স্লোগান দেওয়ার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি ছুড়তে শুরু করেন। এতে বেশ কয়েকজন নিহত হন।


ঢাকা মেডিকেল হাসপাতাল সূত্র জানায়, গুলিতে মারা যাওয়া ৩০ জনকে যাত্রাবাড়ী এলাকা থেকে ওই হাসপাতালে নেওয়া হয়েছে। আগের দিনের সংঘর্ষেও সারাদেশে শতাধিক মানুষ নিহত হয়েছিলেন।


ঢাকা মেডিকেলে ৪০ মরদেহ : হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রাজধানীর যাত্রাবাড়ী, উত্তরা, চানখাঁরপুল, বাড্ডা ও বংশাল এলাকা থেকে ৪০ জনের মরদেহ এসেছে।


ঢামেক কর্তৃপক্ষ জানায়, সোমবার দুপুর ১২টা থেকে ৮টা পর্যন্ত গুলিবিদ্ধ অবস্থায় ৩৯৭ জনকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ৪০ জনকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহতদের মধ্যে অন্তত ২৩ জন গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।


ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া নিহত চল্লিশজনের তালিকা নিশ্চিত করেছেন। বাচ্চু মিয়া জানান, সোমবার সকাল ১১টা থেকে রাত আটটা পর্যন্ত যাত্রাবাড়ী, শনির আখড়া, বংশাল, কাজলা, ধনিয়াসহ আশপাশের বেশ কয়েকটি এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় ৩৯৭ জনসহ আহত হলে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয় । এরমধ্যে ৭১ জনকে ভর্তি দে্ওয়া হয়েছে। এবং জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ৪০ জনকে মৃত ঘোষণা করেছেন। আহত অবস্থায় এবং গুলিবিদ্ধ অবস্থায় এখনও অনেককে আনা হচ্ছে বলেও জানান তিনি।

আরও খবর