রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন

স্বৈরাচারী হুমায়ুনের নিয়ন্ত্রণে উজির আলী স্কুলের সর্বনাশ

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় অন্যতম একটি প্রতিষ্ঠান কাশিপুর ইউনিয়নের দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়। এই স্কুলে দীর্ঘ ৭ বছর যাবৎ চলছে ব্যাপক দুর্নীতি, অনিয়ম ও স্বৈরাচারী আচরণ।


উজির আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির স্থানীয় আওয়ামী লীগের পাতি নেতাদের সমর্থন নিয়ে গত সাত বছর যাবৎ করছেন ব্যাপক দুর্নীতি। যেখানে একটি সাধারণ স্কুল ছাড়পত্রের ফি নির্ধারণ করেন ২৭০০ টাকা।


এছাড়াও তার প্রতি সাধারণ শিক্ষার্থীদের আনীত অভিযোগগুলো হলো, এস এস সি পরীক্ষার সময় রেজিস্ট্রেশন ফি ছাড়াও আলাদা বখশিশ নির্ধারণ করা। বেতন রিসিটে ফি কোন কোন খাতে ব্যয় তা উল্লেখ না করা। প্রতি ক্লাসের প্রত্যেক সেকশনের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষায় পাশ করতে হলে তাদের কোচিং এ পড়ার জন্য বাধ্যতামূলক করা। একইসাথে করোনার সময় বেতন নিতে নিষিদ্ধকরণের পরেও বেতন নেয়া হয়। যা পরবর্তীতে সাংবাদিকদের সামনে বেতন নেয়নি বলে অস্বীকার করেছেন প্রধান শিক্ষক হুমায়ুন কবির।


এছাড়াও শিক্ষার্থীদের অভিযোগ, মতিউর নামে স্কুলের একজন শিক্ষক হুমায়ূন কবিরের নির্দেশে স্কুল সময় বাদ দিয়ে পুরো সময় কোচিং পড়াবে বলে জানান স্কুল কোচিং বাণিজ্যের স্বার্থে। একইসাথে অনেক শিক্ষকই যোগ্যতাসম্পন্ন নন। যার ফলে মানসম্মত শিক্ষা না থাকার কারণে, নারায়ণগঞ্জ এর এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটি নেই সেরা পাঁচ স্কুলের তালিকায়। এ কারণে এ বছর এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৯.৩৪। যা এই প্রতিষ্ঠানের জন্য খুবই দু:খজনক। স্হানীয় আওয়ামী লীগ নেতাদের সমর্থনে 


স্কুলের বিপরীতে সন্ত্রাসীদের আড্ডাখানা ভয়াবহ রূপ নেয়। যার ফলশ্রুতিতে নারী শিক্ষার্থীদের প্রতিনিয়ত হয়রানি ও ইভটিজিংয়ের শিকার হতে হতো। কিন্তু প্রধান শিক্ষক হুমায়ুন কবির এসবের কোন প্রতিবাদ না করেই অন্ধ সমর্থন দিয়ে গেছেন এ সকল সন্ত্রাসীদের। তার প্রশ্রয়ে স্কুল ভবনের চতুর্থ তলায় গড়ে ওঠে মাদকের আখড়া।


এছাড়াও অভিযোগ উঠেছে, ক্লাস চলাকালীন ক্লাসে শিক্ষক প্রবেশ করে সরাসরি নৌকার পক্ষে ভোট প্রদানের জন্য জোরালো নির্দেশনা দেয়া হয় হুমায়ুনের নির্দেশে। 


গতকাল ৮ ই আগস্ট সাধারণ শিক্ষার্থীরা হুমায়ুনের পদত্যাগের দাবীতে স্কুল প্রাঙ্গণে নিজেদের জোরালো দাবী জানায়। 


২০১৭ সালে সাবেক প্রধান শিক্ষক উত্তম কুমার সাহাকে নানা ছলচাতুরীর মাধ্যমে বিদায় করে স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্বে পদোন্নতি দেয়া হয় সাধারণ শিক্ষক হুমায়ুন কবিরকে। তিনি দায়িত্ব নেয়ার পর থেকেই স্কুলে চলছে সদ্য বিদায়ী আওয়ামী লীগের একক রামরাজত্ব। 

আরও খবর