আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ আলী সরদারের ইন্তেকাল হত্যা না আত্মহত্যা, ধোঁয়াশায় পরিবার শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টার আসামি দেড় মাসেও গ্রেপ্তার হয়নি কচুয়ায় মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে কন্যা শিশুর লাশ উত্তোলন আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন ★নাভিদ সভাপতি, সাইফুল সম্পাদক মাদারীপুরের ডাসারে মাদকসহ ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে,ডাসার থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে কলেজছাত্রী ফারজানার নির্মম মৃত্যু: পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ, বিচারের দাবিতে ক্ষোভ লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার হাতিয়ায় এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি জায়গার তেলের পাম্প স্থাপন, গাছ কাটা ও মালামাল বিক্রির অভিযোগ

মহানবী (সা.) ও চার খলিফার আংটিতে কী লেখা ছিল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-08-2024 04:54:55 am

আগের যুগের মতো বর্তমানেও আংটি সভ্যতার প্রতীক হিসেবে গণ্য। সুলাইমান (আ.) ও দানিয়াল (আ.)-এর আংটির কথা ইতিহাসে পাওয়া যায়।


প্রাচীন যুগ থেকেই রাজা-বাদশাহ ও সম্মানিত ব্যক্তিরা আংটি পরতেন। আংটিতে বিশেষ চিহ্ন সংবলিত মোহর থাকত, যা দ্বারা দলিল-দস্তাবেজে সিল মারা হতো।


আংটির মোহর অঙ্কন পাথর ইত্যাদির খোদাইয়ে করা হতো। তাতে নাম, গুরুত্বপূর্ণ চিহ্ন ও বাণী ইত্যাদি লেখা থাকত। রাসুলুল্লাহ (সা.) ও চার খলিফার আংটিতে কী লেখা ছিল তার বর্ণনা নিম্নে উল্লেখ করা হলো—


রাসুলুল্লাহ (সা.)-এর আংটির বিবরণ


নবীজি (সা.) যখন রাজা-বাদশাহদের ইসলামের দাওয়াতি চিঠি পাঠানোর ইচ্ছা করলেন তখন তিনি রুপার একটি আংটি বানালেন, যার মধ্যে ‘মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ বাক্যটি অঙ্কিত ছিল। (বুখারি, হাদিস : ৬৫)


অন্য বর্ণনায় আরো স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে নবীজি (সা.)-এর আংটিতে তিন লাইনে বাক্যটি অঙ্কিত ছিল।সর্বনিম্নে ‘মুহাম্মাদ’, মাঝে ‘রাসুল’ এবং ওপরে ‘আল্লাহ’ শব্দটি। (বুখারি, হাদিস : ৩১০৬)


যেহেতু রাসুলুল্লাহ (সা.)-এর আংটিতে আল্লাহর নাম লিখিত ছিল, তাই ইস্তিঞ্জায় যাওয়ার সময় ওই নামের সম্মানার্থে তিনি আংটিটি খুলে রাখতেন। (তিরমিজি : হাদিস ১৭৪৬)


আংটিটি মৃত্যু পর্যন্ত রাসুলুল্লাহ (সা.)-এর হাতে ছিল। তাঁর ইন্তেকালের পরে আবু বকর (রা.)-এর হাতে, এরপর ওমর (রা.)-এর হাতে, এরপর উসমান (রা.)-এর হাতে ছিল।

দুর্ভাগ্যক্রমে তা উসমান (রা.)-এর হাত থেকে ‘আরিস’ নামক কূপে পড়ে গেলে অনেক খোঁজাখুঁজির পরও আর পাওয়া যায়নি। (বুখারি, হাদিস : ৫৮৭৩)


ঐতিহাসিকদের অনেকে মনে করেন, আংটিটি হারিয়ে যাওয়ার পর থেকেই ওসমানের (রা.) খেলাফতে অস্থিরতা দেখা দেয়। বিভিন্ন অঞ্চলে তার বিরুদ্ধে ক্ষোভ ও বিদ্রোহ দানা বাঁধে। দীর্ঘসময় ধরে অশান্তি ও অস্থিরতা চলতে থাকে এবং একপর্যায়ে তিনি শহীদ হন।


রাসুলের (সা.) আংটি যে কূপে পড়ে গিয়েছিল, সেটি মদিনার দক্ষিণ-পশ্চিমে কুবা মসজিদ থেকে ২০০ মিটার দূরে অবস্থিত। ১২ মিটার গভীর কূপটির নাম আরিস হয়েছিল এক ইহুদি ব্যক্তির নাম অনুসারে। রাসুলের আংটি পড়ে যাওয়ার কারণে এ কূপের পানিকে কেউ কেউ বিশেষ বরকতময় মনে করেন।


চার খলিফার আংটিতে যা লেখা ছিল


খলিফা আবু বকর (রা.)-এর আংটিতে লেখা ছিল :


‘নি’মাল ক্বা-দিরু আল্লাহ’, অর্থাৎ আল্লাহ তাআলা সর্বোত্তম ক্ষমতাবান। (তারিখে ইবনে কাসির ৭/২৩)


আমিরুল মুমিনিন ওমর (রা.)-এর আংটির লিপি :


‘কাফা বিল মাউতি ওয়াইযান ইয়া উমার’, অর্থাৎ হে ওমর! নসিহতের জন্য মৃত্যুই যথেষ্ট। (ইবনে কাসির ৭/১৫১)


আমিরুল মুমিনিন উসমান (রা.)-এর আংটির লিপি :


‘আ-মানতু বিল্লাহি মুখলিসান’, অর্থাৎ আমি একনিষ্ঠভাবে আল্লাহর ওপর ঈমান আনলাম। (সিরাতে হালবিয়্যা ১/৩৯০)


অন্য একটি বর্ণনায় এসেছে, তাঁর আংটিতে লেখা ছিল :


‘আ-মানতু বিল্লাহিল্লাযি খালাক্বা ফাসাউয়া’ অর্থাৎ আমি আল্লাহর ওপর ঈমান আনলাম, যিনি সৃষ্টি করেছেন, অতঃপর সুগঠিত করেছেন।


অন্য একটি বর্ণনায় এসেছে : ‘আ-মানতু বিল্লাহিল আযিম’, অর্থাৎ আমি আল্লাহর ওপর ঈমান আনলাম, যিনি মহান। (ইবনে কাসির ৭/২৩৯)


আমিরুল মুমিনিন আলী (রা.)-এর আংটির লিপি :


‘আল-মুল্কু লিল্লাহ’, অর্থাৎ রাজত্ব একমাত্র আল্লাহর। (সিরাতে হালবিয়্যা ১/৩৯০)

আরও খবর