বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্ভাবন “Thunderbolt” ক্রুজ মিসাইল প্রদর্শন ‎মোংলা বন্দরে ভিড়ল কয়লাবাহী জাহাজ, রামপাল বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ শুরু সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের নেতৃত্ব জান্নাতুল আরবি প্রিয়া - ছোঁয়া আক্তার যশোরের উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ স্বচ্ছতার নির্দেশ জেলা প্রশাসকের এসএসসি পরীক্ষার ৩ দিন আগে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি বেনাপোলে আধুনিক হাসপাতাল নির্মাণের দাবিতে গণ-বিক্ষোভ ও ৩ দফা দাবি পেশ রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী

নোয়াখালীর আরো তিনটি থানার অস্ত্র উদ্ধার

নোয়াখালীর আরো তিনটি থানার অস্ত্র উদ্ধার



ব্যাংকের টাকা পৌঁছেদিলো সেনাবাহিনী, নোয়াখালীর আরো তিনটি থানার অস্ত্র উদ্ধার


রিপন মজুমদার নোয়াখালী জেলা প্রতিনিধি


নোয়াখালীর কোম্পানীগঞ্জে সোনালী ব্যাংকের ৭টি ও চৌমুহনীতে ব্যাংক এশিয়ার ১টি শাখায় রেমিট্যান্সের সাড়ে ১২ কোটি টাকা নিরাপদে পৌঁছে দিয়েছে সেনাবাহিনী। এছাড়া বেগমগঞ্জ, চাটখিল ও সোনাইমুড়ী থানা থেকে লুট হওয়া বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছে।


রোববার (১১ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে সেনাবাহিনীর নোয়াখালী ক্যাম্প ইনচার্জ লে. কর্নেল আশরাফ এসব তথ্য নিশ্চিত করেন।


প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জেলার সোনাইমুড়ী থানা থেকে লুণ্ঠিত ১৪টি রাবার বুলেট, দুটি টিয়ারশেল, এক রাউন্ড রাইফেলের বুলেট উদ্ধার করা হয়। চাটখিল এলাকা থেকে একটি এসএমজি, একটি শটগান, একটি টিয়ারশেল, ৩৪ রাউন্ড গুলি, ১৩ রাউন্ড রাবার বুলেট, একটি ম্যাগাজিন, এক জোড়া হ্যান্ডকাপ। সোনাাইমুড়ী এলাকা থেকে একটি দোনালা বন্দুক, একটি চায়না রাইফেল ও সাত রাউন্ড রাবার বুলেট উদ্ধার করা হয়েছে।


এদিকে, কোম্পানীগঞ্জের সোনালী ব্যাংকের সাতটি শাখায় রেমিট্যান্সের সাড়ে ১০ কোটি ও চৌমুহনীর ব্যাংক এশিয়ার একটি শাখায় ২ কোটি টাকা নিরাপদে পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়া শিক্ষার্থী ও টহল দলের সহায়তায় তিন থানা এলাকায় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

আরও খবর