হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

কুতুবদিয়া ঘাট পারাপারে সমস্যা নিরসনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ৯ দফা দাবিতে মানববন্ধন

মূল ভু-খন্ড থেকে বিচ্ছিন্ন কক্সবাজার জেলার সাগর বেষ্টিত দ্বীপ উপজেলা কুতুবদিয়া। প্রায় দু’লাখ মানুষের বসতি এ যাতায়াতের জন্য নৌপথে ডেনিস বোট, স্পীড বোট দিয়ে পাড়ি দিতে হয় গভীর সাগর। সেক্ষেত্রে রয়েছে পাঁচটি জেটিঘাট। তন্মধ্যে খুবই ব্যস্ততম বড়ঘোপ স্টিমার ঘাট ও দরবার জেটিঘাট। দৈনিক এ দু’টি জেটিঘাট দিয়ে পারাপার হয় প্রায় দৈনিক ২/৩হাজার মানুষ।


সেটাকে কেন্দ্র করে ঘাটের ইজারাদার কিছু কথিত ব্যক্তির সমন্বয়ে ঐক্যবদ্ধ হয় একটি প্রভাবশালী সিন্ডিকেট। দীর্ঘদিন ধরে ওই সিন্ডিকেটের কবলে জিম্মি দ্বীপের প্রায় দু’লাখ মানুষ। ঘাট পারাপারে এমন নৈরাজ্যর প্রতিবাদে মঙ্গলবার (৯আগস্ট-২০২৪) উপজেলার বড়ঘোপ বাজারে ৯দফা দাবিতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুতুবদিয়া।


এতে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুতুবদিয়া উপজেলার ছাত্রনেতা কাজী তাহমিদ, নাদিম জোহায়ের তানিম, বেলাল উদ্দিন, সিদ্রাতুল মোনতাহি, তারেক উদ্দিন সহ আরও অনেকে। সঞ্চালনা করেন রিদুয়ানুজ্জামান হেলালী। পরে ঘাট পারাপারের সমস্যা নিরসনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ৯ দফা দাবী উত্থাপন করা হয়। দাবীগুলো পাঠ করে শোনান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্রনেতা কাজী তাহমিদ।


• দাবিগুলো হলো


(১) ডেনিস ভোটের ভাড়া এবং স্পিডবোটের ভাড়া মহেশখালীর নতুন ভাড়ার সাথে সমন্বয় করতে হবে। সেক্ষেত্রে আমাদের পরামর্শ হলো ড্যানিসবোট জনপ্রতি ২৫ টাকা, স্পিডবোট ৭০ টাকা।


(২) ব্যবসায়ীদের মালামালের অতিরিক্ত ফি আদায় রোধকল্পে চুক্তিপত্রের নির্ধারিত মালামালের ভাড়ার হার এর তালিকা টাঙাতে হবে। নিজের প্রয়োজনে আনা হাতের মালামালের কোন ভাড়া চার্জ করা যাবে না।


(৩) ড্যানিসবোট এবং স্পিডবোটের যাত্রী সংখ্যা নির্দিষ্ট করা এবং লাইফ জ্যাকেট নিশ্চিত করা।


(৪) প্রতি ৩০ মিনিট পর-পর ডেনিস বোট চালুর নিয়ম করতে হবে। যাত্রীসংখ্যা কম থাকলে নিয়ম মানতে হবে এবং সেক্ষেত্রে বেশি ভাড়া চার্জ করা যাবে না।


(৫) জেটিতে উপযুক্ত পরিমাণ লাইট এবং সিসি ক্যামেরা স্থাপন করতে হবে।


(৬) স্পিডবোটের যাত্রীসংখ্যা বাড়ানো এবং ভাড়া কমানোর বিষয়ে প্রযোজনীয় পদক্ষেপ গ্রহন করতে হবে।


(৭) জেটিসমূহের যাত্রী ছাউনি এবং শৌচাগার মেরামত করতে হবে।


(৮) অনিতিবিলম্বে ইজারা প্রথা বাতিলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। চলতি বছরে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের নিমিত্তে উভয়দিকে টিকিটের ব্যবস্থা করতে হবে।


(৯) কুতুবদিয়ার উন্নয়নে বাধা সৃষ্টিকারী বিগত আমলের লুটেরাদের সকল সিন্ডিকেট ভাঙতে হবে এবং তাদের কাজ দেওয়া থেকে বিরত থাকতে হবে।


এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুতুবদিয়া উপজেলা শাখার অন্যতম সমন্বয়ক এম রিদুয়ানুজ্জামান হেলালি আরো বলেন, ৭২ ঘন্টার মধ্যে যদি কুতুবদিয়া উপজেলা প্রশাসন আমাদের ৯দফা সমূহ মেনে না নেয় তাহলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব।

আরও খবর