নাসিরনগরে প্রান্তিক পেশাজীবীদের মাঝে অনুদান বিতরণ দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নাগেশ্বরীতে বৃদ্ধাকে টিনেরঘড় নির্মাণ করে দিল মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন রায়পুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬ শুরু বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো চৌদ্দগ্রাম চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক ‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র

কোম্পানীগঞ্জে খাল খনন প্রকল্পে চরম দুর্নীতি: জলাবদ্ধতার শিকার এলাকাবাসী

নোয়াখালীর কোম্পানীগঞ্জে খাল খনন প্রকল্পে চরম দুর্নীতির অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, প্রকল্পের কাজ সঠিকভাবে সম্পন্ন না হওয়ায় এবং দুর্নীতির কারণে চরম জলাবদ্ধতার সমস্যায় পড়েছে তারা।

স্থানীয়রা জানিয়েছেন, প্রকল্পের বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে ব্যবহার না করে, নিম্নমানের কাজ করা হয়েছে। খাল খননের জন্য যে মাটি উত্তোলন করা হয়েছে, তা প্রয়োজনীয় গভীরতায় পৌঁছায়নি। ফলে বর্ষার পানি সরতে না পেরে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যা কৃষি জমি এবং ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত করছে। 

একাধিক গ্রামবাসী অভিযোগ করেছেন, খাল খননের কাজ শুধুমাত্র কাগজে-কলমে হয়েছে। বাস্তবে তা ঠিকভাবে সম্পন্ন হয়নি। স্থানীয় বাসিন্দা আবুল হাসেম বলেন, "প্রতিবার বর্ষায় আমরা জলাবদ্ধতার শিকার হই। খাল খননের মাধ্যমে এ সমস্যা সমাধানের আশায় ছিলাম। কিন্তু দুর্নীতির কারণে আমাদের দুর্ভোগ আরও বেড়েছে।"

 অনেকে আরও অভিযোগ করেন, খনন কাজের দেখভালের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সঠিকভাবে কাজ করেননি। তারা ঠিকাদারের সঙ্গে আঁতাত করে কাজের মান কমিয়ে দিয়েছেন। ফলে খালের বিভিন্ন অংশে মাটি ধসে পড়ে এবং পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে।

 এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, "আমরা ইতিমধ্যে এলাকাবাসীর অভিযোগ পেয়েছি এবং বিষয়টি তদন্ত করে দেখছি। যদি দুর্নীতির প্রমাণ পাওয়া যায়, তবে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

 এলাকাবাসীর দাবি, খাল খননের কাজ পুনরায় সঠিকভাবে সম্পন্ন করতে হবে এবং দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে। অন্যথায় তারা কঠোর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন। জলাবদ্ধতার কারণে এলাকায় ফসলের ক্ষতি,  মৎস্য খামারে ক্ষতি, রাস্তার পানি জমে যাওয়ায় চলাচলও দুঃসাধ্য হয়ে পড়েছে।" এ ছাড়াও দৈনন্দিন জীবনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে এলাকাবাসী। 

বিষয়টি নিয়ে বিভিন্ন স্থানীয় জনপ্রতিনিধিদের একাধিক বার কল দেওয়ার পরও তারা কল রিসিভ করেননি। 
আরও খবর