অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ

জয়পুরহাটে সাত বছরের শিশু শুভ হত্যা মামলায় এক জনের ফাঁসির আদেশ

জয়পুরহাটে সাত বছরের শিশু দ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্র তাওহীদ শামীম শুভকে অপহরণের পর হত্যা মামলায় রেজাউল করিম ফকির নামে এক ব্যক্তিকে ফাঁসি ও একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। 


বুধবার (২১ আগস্ট) দুপুরে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন।


দণ্ডপ্রাপ্ত রেজাউল করিম ফকির জয়পুরহাটের কালাই উপজেলার মুন্সিপাড়া এলাকার সাত্তার ফকিরের ছেলে।


আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৩ মার্চ কালাই উপজেলার মুন্সিপাড়া গ্রামের আব্দুল গফুর তোতার শিশু পুত্র স্থানীয় কাকলী শিশু নিকেতনের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী শুভ (৭) বাড়ির পাশে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করার এক পর্যায়ে নিখোঁজ হয়।


পরে অনেক খোঁজাখুজি করে তাকে না পাওয়া গেলে শিশুটির মা আলেয়া খাতুনকে বিকেল ৩ টায় ফোনে অপহরণের কথা জানানো হলে পিতা আব্দুল গফুর তোতা বাড়িতে এসে স্ত্রী আলেয়া খাতুনের দেওয়া তথ্য মোতাবেক আসামির ফোন করা মোবাইল নম্বরসহ কালাই থানাকে অবহিত করলে পরের দিন বিকেলে বাড়ির পাশে খড়ের গাদার ভেতরে শিশু শুভর মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশ মরদেহ উদ্ধার করে। 


এ ঘটনায় নিহত শিশুর পিতা আব্দুল গফুর বাদী হয়ে কালাই থানায় একটি হত্যা মামলা করলে ফোন কল লিস্টের সূত্র ধরে আসামি রেজাউল করিম ফকির কে গ্রেফতার করে পুলিশ। 


এসব তথ্য নিশ্চিত করে মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) গকুল চন্দ্র মন্ডল জানান,সাক্ষীদের স্বাক্ষ্য গ্রহণ ও আদালতে রেজাউল করিম ফকিরের ১৬৪ ধারায় প্রদানকৃত স্বীকারোক্তি মূলক জবানবন্দি পর্যালোচনা শেষে আজ বুধবার দণ্ডবিধির ৩০২/২০১ ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে ৫০ হাজার টাকা জরিমানা ও মৃত্যু না হওয়া পর্যন্ত গলায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে রেখে মৃত্যুদন্ড কার্য্যকর করার নির্দেশনা প্রদান করেন।

আরও খবর