কচুয়ার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদে মোঃ আঃ কুদ্দুস মিয়া নির্বাচিত অস্ত্রসহ জোনাব বাহিনীর ৩ সদস্য আটক ক্ষেতলালে টানা দুই দিনের দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাট; চরম ভোগান্তিতে হাজারো গ্রাহক ‎মোংলায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য আটক: উদ্ধার ৪ চোরাই মোটরসাইকেল সীমান্ত এলাকার যুবক-যুবতীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে ১৪ বিজিবি কর্তৃক সনদপত্র বিতরণ পলাশকে মাদক মুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান - গ্রেফতার ১৪ আওয়ামী লীগ নেতার ঠিকাদারী কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ লালপুরে কৃষকের পেঁপে বাগান কেটে ফেললো দুর্বৃত্তরা ক্ষতি ৯ লাখ টাকা দুই বছর শারীরিক সম্পর্কের পর প্রতারণার অভিযোগ রেলপথে অসতর্কতার মাশুল, প্রাণ হারালেন এক তরুণ রংপুর বিভাগে লোকসংগীতে প্রথম স্থান অর্জন করল উলিপুরের নিজশ্রী সরকার পৃথিরাই বজ্রপাতের শিকার জেলের মরদেহ উদ্ধার ঝিনাইগাতীতে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত পাটকেলঘাটা থানাকে উপজেলায় উন্নীতকরণের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত অনার্স কোর্স থেকে বাংলা ও ইতিহাস বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে নিখোঁজ শিশু রাইশা মনির" ৪৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার বরিশালে বিপুল পরিমাণে গাজা উদ্ধার, পলাতক ২ ঈশ্বরগঞ্জে একরাতে সাতটি গরু চুরি সানন্দবাড়ী বাজারে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং এর গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে পৃথক অভিযানে গ্রেফতার - ২

এইচএসসি পরীক্ষা ও ফলাফলে বিষয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড : শিক্ষা উপদেষ্টা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-08-2024 11:55:43 am

এইচএসসি পরীক্ষা বাতিল হওয়ায় ফলাফল কীভাবে দেওয়া হবে সে বিষয়ে আমি কিছু বলতে পারছি না। এ বিষয়ে শিক্ষা বোর্ডগুলো আলোচনা করবেন। এরপর তারা হয়তো একটা সিদ্ধান্ত নেবেন, বলে মন্তব্য করেন শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।


বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।


ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, এইচএসসির অর্ধেক পরীক্ষা হয়েছে। এই পরীক্ষাগুলো এবং এসএসসিতে প্রাপ্ত ফলাফল মিলিয়ে হয়তো রেজাল্ট তৈরি করা হতে পারে। তবে এটা আমার এককভাবে বলার কোনো বিষয় না। এটার জন্য এক্সপার্ট কমিটি আছে। সেই কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।


এইচএসসির স্থগিত পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে। এখন মূল্যায়ন কীভাবে প্রশ্নের জবাবে তিনি বলেন, এ সম্পর্কে আমার কোনো ধারণা নেই, কালকে যে ঘটনা ঘটেছে তারপরে চিন্তা করার সুযোগ পাইনি। আমি আগে থেকই কিছু বলবো না, শিক্ষা বোর্ডগুলোর আসল সিদ্ধান্ত নেয়ার কথা। অর্ধেক পরীক্ষা হয়ে গেছে এগুলো সব মিলে কী করবেন, সেটা এখনো আমি জানি না। আমার সরাসরি সে সিদ্ধান্ত নেয়ার কথাও না, এটা এক্সপার্টরা দেখবেন।


বাতিল পরীক্ষাগুলো আবার নেওয়ার দাবি উঠেছে। এখন পরীক্ষা নেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা তো ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দেওয়ার কথা, তিনি যে ঘোষণা দিয়েছেন সেটাই বলবৎ থাকবে।

আরও খবর




6a0625c810b49-150526014304.webp
দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

২৬ দিন ১৬ ঘন্টা ৪৮ মিনিট আগে