জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের জুমার নামাজ পড়ানোর দায়িত্ব পেয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা বিভাগের মুহাদ্দিস ড. ওয়ালীয়ুর রহমান খান।
শুক্রবার (৩০ আগস্ট) তিনি জাতীয় মসজিদে জুমার নামাজ পড়াবেন। বৃহস্পতিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবু বকর সিদ্দীক।
এর আগের খতীব আত্মগোপনে রয়েছেন। খতিবের অনুপস্থিতিতে তিনিই বিকল্প খতিব হিসেবে জুমার নামাজে ইমামতি করে আসছিলেন।
জনরোষে শেখ হাসিনা সরকারের পতনের পর পলাতক রয়েছেন বায়তুল মোকাররম মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। তার অনুপস্থিতিতে ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা বিভাগের মুহাদ্দিস ড. ওয়ালীয়ুর রহমান খানকে বিকল্প খতিব হিসেবে জুমার নামাজে ইমামতির দায়িত্ব দেওয়া হয়।
মো. আবু বকর সিদ্দীক বলেন, ‘খতিব আসতেছে না। তাই সাময়িকভাবে জুমার নামাজ পড়ানোর জন্য ওয়ালীয়ুর রহমান খানকে দায়িত্ব দেওয়া হয়েছে। খতিব আত্মগোপনে আছে আমরা কী করব? সে কেন পালিয়েছে আমরা জানি না? আমরা তাকে শোকজও দিয়ে রেখেছি। আমরা তো নামাজ বন্ধ রাখতে পারবো না। তাই একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।’
জানা গেছে, ২০১৮ সালের ৪ নভেম্বর এক মাহফিলে’ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধিতে দিয়েছিলেন হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চেয়েছিলেন তিনি। তবে দল থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়নি।
১১ ঘন্টা ১৫ মিনিট আগে
১ দিন ৮ ঘন্টা ৪৮ মিনিট আগে
১ দিন ১৩ ঘন্টা ৬ মিনিট আগে
১ দিন ১৩ ঘন্টা ২৯ মিনিট আগে
১ দিন ১৪ ঘন্টা ০ মিনিট আগে
১ দিন ১৪ ঘন্টা ৬ মিনিট আগে
১ দিন ১৪ ঘন্টা ১৬ মিনিট আগে
২ দিন ১৫ ঘন্টা ৪১ মিনিট আগে