দুই বছর শারীরিক সম্পর্কের পর প্রতারণার অভিযোগ রেলপথে অসতর্কতার মাশুল, প্রাণ হারালেন এক তরুণ রংপুর বিভাগে লোকসংগীতে প্রথম স্থান অর্জন করল উলিপুরের নিজশ্রী সরকার পৃথিরাই বজ্রপাতের শিকার জেলের মরদেহ উদ্ধার ঝিনাইগাতীতে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত পাটকেলঘাটা থানাকে উপজেলায় উন্নীতকরণের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত অনার্স কোর্স থেকে বাংলা ও ইতিহাস বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে নিখোঁজ শিশু রাইশা মনির" ৪৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার বরিশালে বিপুল পরিমাণে গাজা উদ্ধার, পলাতক ২ ঈশ্বরগঞ্জে একরাতে সাতটি গরু চুরি সানন্দবাড়ী বাজারে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং এর গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে পৃথক অভিযানে গ্রেফতার - ২ দেবহাটায় র‌্যাবের অভিযানে ২৫৪ বোতল ফেনসিডিল জব্দ, আটক ১ বিজিবির অভিযানে ফেনসিডিল-কোডিনসহ মালামাল আটক আক্কেলপুরে একই দিনে পৃথক স্থান থেকে দুই নারীসহ ৩ জনের লাশ উদ্ধার. আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্র্যাকের র‌্যালি আলোচনা সভা ও বৃক্ষ রোপন ভূমির সেবা ক্ষেত্রে কোন অনিয়ম বরদাশত করা হবে না -ডিসি ড. জি. এম সরফরাজ বানিয়াচংয়ে গ্রাম আদালতের সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা ক্ষেতলালে গ্রাম আদালত সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত সৈয়দ হারুন এমজেএফ বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন

শরীয়তপুরে হিন্দু নেতৃবৃন্দের সাথে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময় সভা

জামায়াত নেতৃবৃন্দ ও পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ

শরীয়তপুরে পূজা উদযাপন পরিষদ ও হিন্দু সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেছেন শরীয়তপুর জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। 

শনিবার (৩১ আগষ্ট) বিকেলে শরীয়তপুর চিকন্দি ফুড পার্কে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

জেলা আমির আব্দুর রব হাশেমীর সভাপতিত্ত্বে পরিচয় পর্বের মধ্য দিয়ে সভা শুরু হয়। সভায় জামায়াতের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাবেক জেলা আমির মাওলানা খলিলুর রহমান ও জেলা নায়েবে আমির মকবুল আহমেদ। 

এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক নেতৃবৃন্দ। এ সময় তারা বলেন- ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এ রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্বও আমাদের সবার। হিন্দু মুসলিম বিভেদে না যেয়ে আমরা কাদে কাদ রেখে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে পরষ্পরকে সহযোগিতা করব এবং একটি সুখি সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তুলব।

পুজা উদযাপন পরিষদ ও হিন্দু সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট অমিত ঘটক চৌধুরী, সুশীল চন্দ্র দেবনাথ, রনজিত কুমার সাহা, শ্রী গবিন্দ চন্দ্র সাহা, মিন্টু চন্দ্র পোদ্দার, রতন পালসহ প্রমুখ। 

হিন্দু সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে বলেন, আজকের এইদিনটি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কৃতজ্ঞা জানিয়ে তারা বলেন, আমরাও আমিরে জামায়াতের বক্তব্য শুনি, তার প্রতিটা কথা আমাদের হৃদয় পর্যন্ত ছুয়ে যায়, কি সুন্দর তার শব্দ চয়ন! ৫ই আগষ্টের পর সারাদেশে যখন আমরা নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে যাচ্ছিলাম তখন এই জামায়াতের নেতৃবৃন্দ আমাদের শরীয়তপুরসহ সারা দেশে যে নিরাপত্তার চাদরে আমাদের বেষ্টিত করে রেখেছেন তার জন্য আমরা সবাই ঋণী ও কৃতজ্ঞ।

অবশেষে তারা সবাইকে আসন্ন দুর্গা উৎসবে সবাইকে নিমন্ত্রণ জানান ও সর্বদা তাদের পাশে থাকার অনুরোধ করেন।

এছাড়াও তত্ত্বভিত্তিক বক্তব্য রাখেন, প্রথম আলোর জেলা প্রতিনিধি সত্যজিৎ ঘোষসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের কয়েকজন শিক্ষক ও গুণীজন।

আরও খবর