আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ আলী সরদারের ইন্তেকাল হত্যা না আত্মহত্যা, ধোঁয়াশায় পরিবার শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টার আসামি দেড় মাসেও গ্রেপ্তার হয়নি কচুয়ায় মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে কন্যা শিশুর লাশ উত্তোলন আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন ★নাভিদ সভাপতি, সাইফুল সম্পাদক মাদারীপুরের ডাসারে মাদকসহ ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে,ডাসার থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে কলেজছাত্রী ফারজানার নির্মম মৃত্যু: পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ, বিচারের দাবিতে ক্ষোভ লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার হাতিয়ায় এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি জায়গার তেলের পাম্প স্থাপন, গাছ কাটা ও মালামাল বিক্রির অভিযোগ

বড়লেখা প্রেসক্লাবের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

বড়লেখা প্রেসক্লাবের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিতবড়লেখা প্রেসক্লাবের আয়োজনে নবগঠিত কার্যকরী কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টায় পৌরশহরস্থ ইয়াম্মী প্যারাডাইস চাইনিজ রেষ্টুরেন্টে কার্যকরী কমিটির সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রবের সঞ্চালনায়  সভাটি অনুষ্ঠিত হয়।

এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট গোপাল দও।সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রব।

ক্লাবের সদস্যদের মধ্যে  বক্তব্য রাখেন সহ সভাপতি ইকবাল হোসেন স্বপন,সহ সভাপতি মো: খলিলুর রহমান,সাংগঠনিক সম্পাদক কাজী রমিজ উদ্দিন,যুগ্ম সম্পাদক হাসান শামীম,যুগ্ম সম্পাদক জালাল আহমদ,  প্রচার ও প্রকাশনা সম্পাদক তপন কুমার দাস,দপ্তর সম্পাদক এ.জে.লাভলু,কোষাধ্যক্ষ সুলতান আহমদ খলিল,দপ্তর সম্পাদক এ.জে.লাভলু,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আদিব মজিদ,কার্যকরী সদস্য লিটন শরীফ,আজাদ বাহার জামালী ও মিজানুর রহমান।

এছাড়াও নবাগত সদস্যদের মধ্যে  বক্তব্য রাখেন মোহাম্মদ হানিফ পারভেজ,তাহমীদ ইশাদ রিপন,মো: তাহের আহমদ,ফয়সাল মাহমুদ,আশফাক আহমদ, রেদওয়ান আহমদ রুম্মান, মো: তারেক মাহমুদ,মো: সিরাজুল ইসলাম,মো: মিফতাহ আহমেদ লিটন, প্রমুখ।

স্বাগত বক্তব্যে বড়লেখা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী গোপাল দত্ত নতুন কমিটিকে সবধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়ে বলেন, নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্ত সবাই অত্যন্ত দক্ষ ও বিচক্ষণ। তারা মানুষের সমস্যা-সম্ভাবনা নিয়ে কাজ করবে। নবগঠিত কমিটি অত্যন্ত সুন্দরভাবে বড়লেখা প্রেসক্লাবকে এগিয়ে নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। 

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব বলেন, আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি। এই ঐক্যকে আরো সুদৃঢ় করতে চাই। এজন্য সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, বড়লেখা প্রেসক্লাব একটি অরাজনৈতিক সংগঠন। এখানে আমরা যারা করি আমাদের পরিচয় হচ্ছে, আমরা সংবাদকর্মী। আমরা সাংবাদিকতার নীতি-নৈতিকতা মেনে দেশ ও জাতীর সেবায় নিয়োজিত থাকব। আমরা সবাই মিলে বড়লেখার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে কাজ করব।  

প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম বলেন, আমরা নতুন উদ্যোমে যাত্রা শুরু করেছি। বড়লেখা প্রেসক্লাব একটা পরিবার। আমরা সবাই এই পরিবারের সদস্য। বড়লেখাকে এগিয়ে নিতে হলে আমাদের ভালোভাবে কাজ করতে হবে। দেশ ও জাতির কল্যাণে সোচ্চার হতে হবে। সমাজের অসঙ্গতি, সমস্যা, সম্ভাবনা, সাফল্য ও উন্নয়নের সঠিক ও বাস্তব চিত্র তুলে ধরতে হবে। সত্য কথা লিখতে গিয়ে যদি কোনো বাধা আসে, তাহলে আমরা পাশে থাকব। 

আরও খবর