রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন

রৌমারীতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা- কর্মীদের বিরুদ্ধে প্রেসক্লাবে হামলার অভিযোগ


কুড়িগ্রামের রৌমারী প্রেসক্লাবে উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবীরের নেতৃত্বে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় প্রেসক্লাবে থাকা সভাপতি সুজাউল ইসলাম সুজাকে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদকের ভিডিও করার বিষয় জানতে চেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকী দেন। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ৯টার দিকে।


এ ঘটনায় রৌমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে রৌমারী প্রেসক্লাবের সভাপতি ও আমাদের সময় পত্রিকার রৌমারী-রাজিবপুর উপজেলা প্রতিনিধি সুজাউল ইসলাম সুজা।


লিখিত অভিযোগে জানা যায়, শনিবার সন্ধা ৭টার পর থেকে রৌমারী প্রেস ক্লাবে বসে নিউজের কাজ করছিলেন সভাপতি সুজাউল ইসলাম সুজা। পরে রাত ৯টার দিকে হঠাৎ করে রৌমারী উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবীরের নেতৃত্বে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শামীম ইসলাম, যুবদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান(কাঠবাবু), স্বেচ্ছা সেবকদলের যুগ্ম আহবায়কসহ ৩০ জনের একটি দল এসে প্রেসক্লাবে প্রবেশ করে। পরে সভাপতি সুজাউল ইসলাম সুজাকে উপজেলার বিএনপি’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রন্জুর বিরুদ্ধে ভিডিও রিপোর্ট করেছিস ক্যান। সভাপতি অস্বীকার করলে অকথ্য ভাষায় গালিগালাজ করে হত্যার হুমকী প্রদান করে। এসময় তারা উত্তেজিত হয়ে প্রেসক্লাবের টেবিলের গ্লাস ভাংচুর করে। ঘটনার সময় স্থানীয়রা প্রেসক্লাবে আসলে তারা আবারও হুমকী দিয়ে চলে যায়।


এ ঘটনার পরদিন রোববার সকালে রৌমারী থানায় বিএনপি ও অঙ্গসংগঠনের ৫ নেতার নাম উল্লেখ করে মামলা দায়ের করেন রৌমারী প্রেসক্লাবের সভাপতি সুজাউল ইসলাম সুজা।


এ বিষয়ে রৌমারী প্রেসক্লাবের সভাপতি সুজাউল ইসলাম সুজা জানায়, প্রেসক্লাবে হামলা ও প্রাণনাশের হুমকীর বিষয়ে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি। রৌমারী থানায় অভিযোগ দায়ের করেছি। আইনি বিচার দাবি করছি।


এ বিষয়ে রৌমারী উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর জানান, রৌমারী প্রেসক্লাবের সভাপতির সাথে কথা কাটাকাটির ঘটনা ঘটেছে। বিষয়টা শুনে আমি ঘটনার শেষ দিকে সেখানে যাই। এর বেশি কিছু আমি জানি না।


রৌমারী থানার ওসি তদন্ত হেলাল জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।



আরও খবর



deshchitro-69e39db4defe5-180426090524.webp
ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত

১৫ ঘন্টা ৬ মিনিট আগে