অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ

শ্রীপুরে মিথ্যা তথ্যে সংবাদ প্রচার, উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন।

উপজেলা বিএনপির নেতৃবৃন্দ

ষড়যন্ত্র মূলক মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে নিজেদের নির্দোষ দাবী করে সংবাদ সম্মেলন করেছে গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপি।

বুধবার  (১১ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় শ্রীপুর উপজেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতারুল আলম মাস্টারের সঞ্চালনায়  লিখিত বক্তব্যে প্রধান করেন উপজেলা বিএনপির সভাপতি শাজাহান ফকির।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য  মোঃ শাজাহান ফকির বলেন, সোমবার (০৯ সেপ্টেম্বর) দৈনিক যুগান্তরের তৃতীয় পৃষ্ঠায় বিএনপিকে জড়িয়ে “গাজীপুরে ঝুট ব্যবসা  নিয়ন্ত্রনে কমিটি গঠন বিএনপির” সংবাদ প্রকাশিত হয়। সংবাদে আমাকে ওই কমিটির সমন্বয়ক উল্লেখসহ জেলা, উপজেলা  বিএনপির পদধারী নেতাকর্মীদের নাম উল্লেখ করা হয়। সংবাদে বিভিন্ন কারখানা থেকে ঝুট বাণিজ্যের কথাও বলা হয়েছে। এতে আমার তথা দলের সম্মানহানী হয়েছে। আমি এসব ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ওইসব ঘটনার সাথে  আমি তথা  বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয়।

তিনি বক্তব্য আরো বলেন, আওয়ামী দোসররা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। অপপ্রচারে ব্যর্থ হয়ে আওয়ামী প্রেতাত্মারা গণমাধ্যমের সাংবাদিকদেরকে মিথ্যা, বানোয়াট, সাজানো তথ্য দিয়ে বিভ্রান্তমূলক সংবাদ পরিবেশন করাচ্ছে। এ ধরনের মিথ্যা তথ্যে ভরপুর, মনগড়া সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিগত স্বৈরাচার সরকারের প্রেতাত্মাদের দোসররা বিএনপি'র বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে।

তিনি আরো বলেন, ঝুট নিয়ন্ত্রণে কোন কমিটি গঠন করা হয়নি। এমন কোন তথ্য শ্রীপুর উপজেলা বিএনপির  কাছে নেই। প্রকাশিত সংবাদে যেসব নেতাকর্মীকে জড়ানো হয়েছে, তা রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। কেউ যদি বিএনপির নেতাকর্মী পরিচয়ে অপকর্ম, চাঁদাবাজি করছে এমন সুনির্দিষ্ট প্রমাণ দিতে পারে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

সকল ধরণের শিল্প প্রতিষ্ঠানসহ ব্যবসা-বাণিজ্যে সার্বিক নিরাপত্তায় শ্রীপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা একযোগে কাজ করছে। শিল্প খাতসহ দেশের অর্থনীতি অস্থিতিশীল এবং বিশৃঙ্খলা করতে না পারে সে জন্য পৌর বিএনপির নেতাকর্মীরা সজাগ রয়েছে। দৈনিক যুগান্তরে ঝুট নিয়ন্ত্রণে কমিটি গঠন বিষয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ অসত্য, মিথ্যা, বিভ্রান্তকর।

আরও খবর


deshchitro-69e39db4defe5-180426090524.webp
ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত

১০ ঘন্টা ৩৭ মিনিট আগে