হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিষ্কার ব্যাখ্যা দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-08-2022 12:35:08 pm

ফাইল ছবি


নিউজ ডেস্ক :


জ্বালানি তেলের দাম কেন বাড়ানো প্রয়োজন ছিল তা মানুষকে জানাতে পরিষ্কার করে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 


বৃহস্পতিবার (১১ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়কে তিনি এই নির্দেশ দেন।


গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত থেকে সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।


মন্ত্রিপরিষদ সচিব জানান, আজকের বৈঠকে জাতীয় শিল্পনীতি-২০২২-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে দেশে শক্তিশালী একটি শিল্প খাত গড়ে উঠবে। বৈঠকে ওষুধ আইন-২০২২-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান আনোয়ারুল ইসলাম। 


তিনি জানান, এর ফলে লাইসেন্স ছাড়া কেউ ওষুধ আমদানি করতে পারবে না। যদি কেউ এটা করে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা করা হবে। সরকারি ওষুধ চুরি করে বিক্রি করলে একই রকম শাস্তি হবে। তবে ওষুধের দাম ও মান নিয়ে আইনে কিছু বলা হয়নি। নীতিমালা করে এগুলো নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।

আরও খবর