দুই বছর শারীরিক সম্পর্কের পর প্রতারণার অভিযোগ রেলপথে অসতর্কতার মাশুল, প্রাণ হারালেন এক তরুণ রংপুর বিভাগে লোকসংগীতে প্রথম স্থান অর্জন করল উলিপুরের নিজশ্রী সরকার পৃথিরাই বজ্রপাতের শিকার জেলের মরদেহ উদ্ধার ঝিনাইগাতীতে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত পাটকেলঘাটা থানাকে উপজেলায় উন্নীতকরণের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত অনার্স কোর্স থেকে বাংলা ও ইতিহাস বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে নিখোঁজ শিশু রাইশা মনির" ৪৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার বরিশালে বিপুল পরিমাণে গাজা উদ্ধার, পলাতক ২ ঈশ্বরগঞ্জে একরাতে সাতটি গরু চুরি সানন্দবাড়ী বাজারে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং এর গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে পৃথক অভিযানে গ্রেফতার - ২ দেবহাটায় র‌্যাবের অভিযানে ২৫৪ বোতল ফেনসিডিল জব্দ, আটক ১ বিজিবির অভিযানে ফেনসিডিল-কোডিনসহ মালামাল আটক আক্কেলপুরে একই দিনে পৃথক স্থান থেকে দুই নারীসহ ৩ জনের লাশ উদ্ধার. আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্র্যাকের র‌্যালি আলোচনা সভা ও বৃক্ষ রোপন ভূমির সেবা ক্ষেত্রে কোন অনিয়ম বরদাশত করা হবে না -ডিসি ড. জি. এম সরফরাজ বানিয়াচংয়ে গ্রাম আদালতের সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা ক্ষেতলালে গ্রাম আদালত সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত সৈয়দ হারুন এমজেএফ বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন

পীরগাছায় আল হিদায়া একাডেমির উপদেষ্টামন্ডলীর মতবিনিময় সভা

মতবিনিময় সভা

রংপুরের পীরগাছায় সদ্য প্রতিষ্ঠিত আধুনিক ও নৈতিক শিক্ষা সমন্বিত আল হিদায়া একাডেমির উপদেষ্টামন্ডলীর প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পীরগাছা-রংপুর রোড (ওয়ালটন প্লাজা সংলগ্ন অবস্থিত) আল হিদায়া একাডেমির হলরুমে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। 

পীরগাছা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ শাহ আব্দুল ওয়াহেদ এর সভাপতিত্বে ও পশ্চিমদেবু দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক আসাদুজ্জামান আল-আমিনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা পবিত্রঝাড় কারামতিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুজ্জাহের, পীরগাছা সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান একেএম আমিনুল ইসলাম স্বপন, লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবার রহমান। 

এছাড়াও উপস্থিত ছিলেন আল হিদায়া একাডেমির প্রশাসনিক পর্ষদের সেক্রেটারী আব্দুল মুত্তালিব, অভিভাবক সদস্য পীরগাছা মহিলা কলেজের প্রভাষক লাবনী বেগম, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট খালিদ সাইফুল্লাহ, শিক্ষক প্রতিনিধি হাফেজ ক্বারী এনামুল হক, বিদ্যোৎসাহী পীরগাছা জেএন সরকারি উচ্চ বিদ্যালয়ের ট্রেড ইন্সষ্ট্রাক্টর ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ, আল হিদায়া একাডেমির সহকারী প্রধান শিক্ষক মাহবুবার রহমান, সহকারী পরিচালক ফারহানা আক্তার লায়লা ও পবিত্রঝাড় কারামতিয়া ফাজিল মাদরাসার আরবি প্রভাষক আবু সুফিয়ান।

আল হিদায়া একাডেমির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার কেএম সুলতানুল আউলিয়া তার বাণীতে বলেন, প্রচলিত মাদরাসা শিক্ষায় বিজ্ঞানসহ তথ্য প্রযুক্তির যথাযথ শিক্ষার যেমনটি ঘাটতি রয়েছে, ঠিক তেমনি সাধারণ শিক্ষায় ধর্মীয় মূল্যবোধ শিক্ষাগুলো বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের যথাযথ প্রাধান্যতা পায়নি। তিনি আরও বলেন, চলতি বছরের নভেম্বর থেকে তাদের নিজস্ব ক্যাম্পাসে ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। নতুন প্রজন্মের কাঙ্খিত ভবিষ্যত বিনির্মাণে আল হিদায়া একাডেমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।  

আরও খবর