হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

ভারতে মহানবী (সা.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ভোলায় শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ।

ভারতে ইসলাম ধর্ম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । আজ বুধবার বেলা সাড়ে ১২টায় ভোলা প্রেসক্লাবের সামনে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় । ভোলা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. রাহিম ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আর.এস. হিমু, ভূগোল ও পরিবেশ বিভাগের মো. হাবিবুর রহমান, বাংলা বিভাগের মেসকাত আহাম্মেদ, কলেজ শিক্ষার্থী জিদান আনাবীর, ভোলা আলিয়া মদ্রাসার শিক্ষার্থী সাকিব আহমেদ জোবায়ের, কওমি মাদ্রাসার মো. ফাহিম প্রমুখ । সমাবেশে বক্তারা বলেন, ভারতে বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ ইসলাম ধর্ম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে যে কটুক্তি করেছেন, তা সম্পূর্ণ ভারত সরকারের মদদে হয়েছে । যা স্পষ্টতা পেয়েছে ঐ রাজ্যের বিধায়ক বিজেপি নেতা নীতিশ রানের বক্তব্যে । তারা যে ধৃষ্টতা দেখিয়েছে, তা বিশ্ব সম্প্রদায়কে হতবাক করেছে । অনতিবিলম্বে এই একটুক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে । মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশ সরকারকে অবশ্যই প্রতিবেশী দেশ ভারতের এই কর্মকাণ্ডের নিন্দা জানাতে হবে এবং ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ জানাতে হবে বলে জানান তারা । বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে ভোলা সদরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আরও খবর