পাংশায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদ- স্বামীর বাসায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লোহাগাড়ায় পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের প্রতিবাদ নওগাঁয় পুলিশ সুপার এর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের ১৪০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ী আটক। চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে, নিখোঁজ রাইশা মনি ‎সুন্দরবনে ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ: নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা শ্যামনগরে খেলতে গিয়ে শিশুর মৃত্যু ইসলামপুরে ফেসবুকে সমাবেশের ভিডিও : যুবলীগ কর্মী আটক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক হলেন যশোরের শান্তনু ইসলাম সুমিত লাখাইয়ে সংঘর্ষ পরবর্তী মামলা আতংকে ধান,চালসহ গৃহস্থালি সামগ্রী সরিয়ে নিচ্ছে প্রতিপক্ষ। সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

সৈকতের হকাররাই পর্যটকদের বিরক্তির কারণ

পর্যটননগরী কক্সবাজারের অন্যতম পর্যটন স্পট লাবনী, সুগন্ধা ও কলাতলী সমুদ্র সৈকত আর সৈকতের চেয়ারে বসে বিকেলের সূর্যাস্ত দর্শন। প্রকৃতির অপার সৌন্দর্য আর ক্ষানেকটা নিজেদের একান্ত শ্রেষ্ঠ মুহুর্তগুলোকে উপভোগ করতেই সৈকতের পাড়ে জড়ো হয় সারাদেশ থেকে আগত পর্যটকেরা। কিন্তু স্থানীয় ফেরিওয়ালাদের বিরক্তিতে দিনদিন পর্যটন বিমুখ হয়ে উঠছে কক্সবাজার সমুদ্র সৈকত।


পর্যটক কিংবা স্থানীয় কোনো দর্শনার্থী ৩০টাকা ভাড়ায় একটি চেয়ারে তার স্বস্তির সময় কাটাতে বসলেই প্রতি দুই মিনিট অন্তর অন্তর কিছু হকার ঝুঁড়ি হাতে চা,সিগারেট,বাদাম,ঝালমুড়ি, ঝিনুকসহ নানা ডাকে বিভিন্ন পণ্য বিক্রির জন্য জোর করতে দেখা যায়।


রাজশাহী থেকে আগত নবদম্পতি মিনহাজ ও শিরিন তাদের বিয়ের পর প্রথমবারের মতো বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার ঘুরতে এসে একঘন্টার জন্য সৈকতের সুগন্ধা পয়েন্টে চেয়ার ভাড়া করে নেয়। চেয়ারে বসার পাঁচ মিনিটের মধ্যেই ৯ জন ঝাঁলমুড়ি,বাদাম,ঝিনুক, আমড়াসহ বিভিন্ন বিক্রেতা আসে। সবাইকে এক এক করে উত্তর দিতে গিয়ে বিরক্ত হয়ে অবশেষে ২০মিনিটের মাথায় চেয়ার ছেড়ে চলে যেতে বাধ্য হলেন বলে জানান তারা।


তাছাড়া যতক্ষণ না পর্যন্ত এরা দর্শনার্থীদের কোনো পন্য বিক্রি করতে পারে ততক্ষণ নানা কথাবার্তার মাধ্যমে জোর করতে থাকে এসব ফেরিওয়ালারা।হকারদের এমন চর্চা রীতিমতো সৈকতে আগত পর্যটক ও স্থানীয় দর্শনার্থীদের বিব্রত করে। পাশাপাশি সেসকল খাবার ও পণ্যের উচ্ছিষ্ট সৈকতকে দুষিত এবং সৌন্দর্য হানী করে বলে জানান পর্যটন সংস্লিষ্টরা।


ট্যুর অপারেটর এসোসিয়েশন অফ কক্সবাজার (টুয়াক) এর সাধারণ সম্পাদক নুরুল কবির পাশা জানান, “সৈকতে পর্যকদের বিরক্তকারী হকার,টোকাইয়ের বিচরণ,মাথা ম্যাসেজ করার নাম দিয়ে পর্যকদের সর্বস্ব নিয়ে যাওয়া সহ সকল অপ্রীতিকর পরিস্থিতির দায় নিতে হবে বিচ ম্যানেজমেন্ট কমিটি ও ট্যুরিষ্ট পুলিশকেই। এসব বন্ধ না হবার পেছনে তাদের যথেষ্ট তদারকির গাফিলতি অবশ্যই রয়েছে।"


তিনি আরো জানান, “বিচের প্রতিটি চেয়ারের মধ্যকার ১০ ফুট দুরূত্ব থাকতে হবে। এখন যেভাবে গাদাগাদিভাবে চেয়ার বসানো হয়েছে এতে করে চেয়ারে বসা দর্শনার্থী ও পর্যটকদের প্রাইভেসিকে নষ্ট করে।"


এব্যাপারে বিচ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, “পর্যটকদের সুবিধা বৃদ্ধির জন্য বিশ্বের নানা দেশের উন্নত বিচগুলোর বেষ্ট প্র‍্যাক্টিসসমূহকে অনুসরণের চেষ্টা করা হচ্ছে। সৈকতে গোসলের পর পর্যটকদের যথাযথ চেঞ্জিং রুমের ব্যবস্থা,সৈকতকে পরিচ্ছন্ন প্লাষ্টিকমুক্ত রাখা,নিরাপত্তা নিশ্চিত করা ও পর্যটকরা যাতে কোনো বিরক্তিবোধ না করে সেই বিষয়ে কাজ করা হচ্ছে।"


পর্যকদের এসব বিরক্তি রোধ করতে সৈকতকে হকারমুক্ত করার জন্য ট্যুরিষ্ট পুলিশ ও বিচ ম্যানেজমেন্ট কমিটি সম্বন্বয়ে কাজ করবার কথা জানান ট্যুরিষ্ট পুলিশ কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ ও পর্যটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তানভির হোসেন।


অপ্রাপ্ত বয়স্ক কিছু অশৃঙ্খল কিশোর যাদের অধিকাংশই সৈকতে হকার ব্যবসার পাশাপাশি ভিক্ষা ও ছিনতাই কাজে জড়িত। পর্যটকদের বিরক্তির থেকে পরিত্রাণ চেয়ে প্রশাসনকে আরো তৎপর হওয়া উচিত মনে করছেন সচেতনমহল।

আরও খবর





6a22d37835726-050626074736.webp
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

২ দিন ১৩ ঘন্টা ৫১ মিনিট আগে