হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

বিশ্বকে নতুন বাংলাদেশের সাথে নতুনভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান ইউনূসের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-09-2024 03:39:21 pm


• বিপুল দেব রায় ||  বিশ্ব সম্প্রদায়কে নতুন বাংলাদেশের সাথে নতুনভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে এ আহ্বান জানান তিনি।


শুক্রবার নিউইয়র্ক সময় সকালে সাধারণ পরিষদের ৭৯-তম অধিবেশনে সরকারপ্রধান হিসেবে মুহাম্মদ ইউনূস নিজের প্রথম ভাষণ দিলেন।সাধারণ অধিবেশনে বাংলায় বক্তৃতা দেয়ার বিগত সময়ের রেওয়াজ অব্যাহত রেখেছেন তিনি।


বক্তব্যে অধ্যাপক ইউনূস বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ও অন্তর্বর্তী সরকার গঠনের প্রেক্ষাপট নিয়ে কথা বলেন। বাংলাদেশের বৈষম্যবিরোধী ও সরকার পতন আন্দোলনকে তিনি 'মনসুন রেভোল্যুশন' বা 'মনসুন অভ্যুত্থান' বলে আখ্যা দেন।


তার সরকারের গৃহীত সংস্কার কার্যক্রম ও লক্ষ্য সম্পর্কেও ধারণা দেন তিনি। আমাদের দেশের মানুষ মুক্তভাবে কথা বলবে, ভয়-ভীতি ছাড়া সমাবেশ করবে, তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবে – এটাই আমাদের লক্ষ্য, বলেন অধ্যাপক ইউনূস।


ইসরায়েল-গাজা, ইউক্রেন যুদ্ধের মতো বৈশ্বিক সংকট উঠে আসে তার বক্তব্যে। 'ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে' উল্লেখ করে আহ্বান জানান 'সম্পূর্ণ যুদ্ধবিরতির'।


এছাড়া, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, অভিবাসন, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা নিয়েও কথা বলেন মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, দ্বিপাক্ষিক চুক্তিসহ সকল আন্তর্জাতিক চুক্তি মেনে চলার ব্যাপারে তার সরকার বদ্ধপরিকর।

আরও খবর