হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

রেলওয়ে সেবা সপ্তাহ শুরু

১৫ নভেম্বর থেকে এক সপ্তাহব্যাপী রেলওয়ে সেবা সপ্তাহ পালন করবে বাংলাদেশ রেলওয়ে। রেলপথ মন্ত্রণালয়ের জ্যোষ্ঠ তথ্য কর্মকর্তার শরিফুল ইসলাম সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রেলওয়ে সেবাসপ্তাহ উপলক্ষে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছে। এসব কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য হলো ১৫ নভেম্বর ঢাকা রেলওয়ে স্টেশনে এক আলোচনা সভার আয়োজন করা হবে। পাশাপাশি রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে কর্তৃক টাস্কফোর্স কমিটি গঠন-পূর্বক বিভিন্ন স্টেশন ও ট্রেন পরিদর্শন করা, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা রেলওয়ে স্টেশনে সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন ট্রেনে ভ্রমণরত যাত্রীদের মধ্যে ফুল, চকলেট, পানি বিতরণ করার ব্যবস্থা করা, যাত্রী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্টেশনে রেল সেবা সংক্রান্ত লিফলেট বিতরণ করা। এ ছাড়া গুরুত্বপূর্ণ স্টেশনগুলো ব্যানার ফেস্টুনে সজ্জিত করা, বিনা টিকিটে রেলভ্রমণ রোধে বিশেষ ব্লক চেকিং কার্যক্রম গ্রহণ করা, আরএনবি এবং জিআরপি কর্তৃক বিভিন্ন নিরাপত্তা কার্যক্রম গ্রহণ করা, স্টেশন প্ল্যাটফর্ম ও ট্রেনে পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা, ট্রেনে সরবরাহ করা খাবারের মান নিশ্চিতকরণ সম্পর্কে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা, স্টেশন প্ল্যাটফর্ম ও স্টেশনে অবস্থিত দোকানগুলোর এবং চলন্ত ট্রেনে ধূমপান ও তামাকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা, রেলওয়ের নিয়ন্ত্রণাধীন হাসপাতালগুলোর পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা, রেলওয়ে হাসপাতাল সংলগ্ন স্টেশনগুলোতে ফ্রি চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা, ট্রেনের গার্ড ও স্টেশন মাস্টারের কাছে রক্ষিত ফার্স্ট এইড বক্সে প্রয়োজনীয় সরঞ্জামাদি দেওয়ার ব্যবস্থা করা হবে। রেলসেবার মান উন্নয়নের লক্ষে যাত্রীদের কাছ থেকে ফিডব্যাক সংক্রান্ত সার্ভে সরাসরি কোশ্চেনইয়ারের মাধ্যমে এবং অনলাইনেও করা হবে।

১৮৬২ সালের এই দিনে চুয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত রেলপথ স্থাপনের মাধ্যমে বাংলাদেশ ভূখণ্ড রেল যুগে প্রবেশ করে। ২০২০ সাল থেকে রেল মন্ত্রণালয় এই দিনটিকে জাতীয় রেলপথ দিবস হিসেবে স্বীকৃতি দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালন করতেছে। 

আরও খবর