অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ

যুক্তরাষ্ট্রে ২ লাখ ডলারে লবিস্ট নিয়োগ জয়ের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-10-2024 07:17:15 am


◾বিপুল দেব রায় : যুক্তরাষ্ট্রে দুই লাখ ডলারের বিনিময়ে লবিস্ট নিয়োগ করেছেন ক্ষমতা হারানো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। এ বিষয়ে স্ট্রেক গ্লোবাল ডিপ্লোম্যাসির চেয়ারম্যান রবার্ট স্ট্রেকের সঙ্গে চুক্তি করেছেন ওয়াজেদ ইনকরপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সজীব ওয়াজেদ।


বিভিন্ন সূত্রে জানা যায়, চুক্তি অনুযায়ী আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি যুক্তরাষ্ট্রের নির্বাহী ও বিচারবিভাগের কাছে তুলে ধরবে স্ট্রেক গ্লোবাল। চুক্তির মেয়াদ ধরা হয়েছে ৬ মাস।  


গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। ছাত্র-জনতার আন্দোলনকালে হত্যাকাণ্ড, অনিয়ম-দুর্নীতিসহ বিভিন্ন মামলায় ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের শীর্ষ অনেক নেতা ও মন্ত্রী-এমপি। গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে আছেন অনেকে।


শেখ হাসিনা ছাড়াও বেশকিছু নেতা, এমপি-মন্ত্রীর দেশ ছাড়ার খবর বিভিন্ন মাধ্যমে জানা যাচ্ছে। এমন পরিস্থিতিতে লবিস্ট নিয়োগ করেছেন সাবেক প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা জয়। স্ট্রেক গ্লোবালের সঙ্গে করা তার এই চুক্তি মার্কিন বিচারবিভাগের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। চুক্তিটি হয় গত ১২ সেপ্টেম্বর।



২০০৪ সালে ‘অ্যালকাটেল অ্যান্ড ফা' নামে লবিস্ট ফার্মের সঙ্গে প্রথম চুক্তি করেন জয়। যেখানে বলা হয়েছিল, জঙ্গিবাদের প্রসারে কাজ করছে বিএনপি। ক্ষমতায় এলে আওয়ামী লীগ তা দমন করবে। ২০১৯ সালে ব্লুস্টার স্ট্যাটেজিসসহ একাধিক লবিস্ট ফার্মের সঙ্গে চুক্তি করে বিএনপি। দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, গণতন্ত্র হত্যা করছে আওয়ামী লীগ। মার্কিন বিচারবিভাগের ওয়েবসাইটে বাংলাদেশ ইস্যুতে অন্তত ৩৭৬টি লবিস্ট ফাইলের সন্ধান মিলেছে।

আরও খবর