অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ

লোহাগড়ায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত


নড়াইলের লোহাগড়ায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)- কে ভারতীয় পুরোহিত রামগিরি মহারাজ কতৃক কটুক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং এই স্পর্শকাতর বিষয়টি নিয়ে ভারতের বিজেপি নেতা বিধায়ক নিতিশরান সমর্থন করার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 


রবিবার (৬ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা সর্বস্তরের জনগণ খন্ড খন্ড মিছিল নিয়ে লোহাগড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে হাজার হাজার মানুষ জড় হয়। 

এরপর ওলামায়েকেরাম ও সর্বস্তরের তৌহিদী  জনতার ব্যানারে ঈদগাহ ময়দান থেকে বিশাল এক বিক্ষোভ মিছিল সহকারে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লক্ষীপাশা ঢাকা পরিবহন কাউন্টার সংলগ্ন নিউ মার্কেটে এসে শেষ হয়। এ সময় নিউ মার্কেট চত্বরে বিশাল এক সমাবেশ অনুষ্ঠিত হয়।  


সমাবেশে বক্তব্য রাখেন, নড়াইল জেলা ওলামা ও আইন্মা পরিষদের সভাপতি মুক্তি তাজুল ইসলাম, লোহাগড়া উপজেলা জামায়াতে আমির মাও: হাদিউজ্জামান, লোহাগড়া উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, লোহাগড়া থানার উপপরিদর্শক মো মাহবুবুর রহমান, নড়াইল জেলা খেলাফত  মজলিসের সভাপতি মাও: আ: হান্নান, নড়াইল জেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাও: সিরাজুল ইসলাম, নড়াইল জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাও: সাফায়াত হুসাইন, লোহাগড়া খেলাফত মজলিস ও ইমাম পরিষদের সভাপতি মাও: হাবিবুর রহমান, লোহাগড়া পৌর জামায়াতে আমির মাও: ইমরান হুসাইনসহ প্রমুখ। 

এছাড়াও উপস্থিত ছিলেন প্রফেসর সাদেকুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল্লাহ মামুন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমি, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জি: তাইবুল হাসানসহ প্রমুখ। 


সমাবেশে বক্তারা বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে কটুক্তিকারী ভারতীয় পুরোহিত রামগিরি মহারাজ এবং বিধায়ক নিতিশরান তাকে সমর্থন করা বিজেপি নেতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।


আরও খবর


deshchitro-69e39db4defe5-180426090524.webp
ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত

৭ ঘন্টা ২ মিনিট আগে