চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা পদ্মা ভাঙে, চর জাগে—তবু থামে না পদ্মার পারের মানুষের জীবনসংগ্রাম বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই--শিক্ষামন্ত্রী বানিয়াচংয়ে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান জয়পুরহাটে জামায়াত নেতা প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা

রাজশাহী কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ

সেহের আলী দূর্জয় - প্রতিনিধি

প্রকাশের সময়: 07-10-2024 02:32:19 pm

রাজশাহী কলেজের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক শ্রেণির নতুন শিক্ষার্থীদের ‘রিসিপশন ও ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর ) সকালে কলেজ মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের ফুল ও অন্যান্য উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেওয়া হয় ।


অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ অধ্যাপক মু. যহুর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকিব।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাম্প্রতিক জুলাই আগস্টের প্রতিবাদী আন্দলনে রাজশাহী কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। আমি নিজেও এই কলেজের শিক্ষার্থী ছিলাম। আমি জানি এই কলেজ তোমাদের কে ভালো কিছুই দিবে। আমি নিজেও সবসময় ছাত্র হিসেবে পরিচয় দিয়ে থাকি। আমার কাছে মনে হয় ছাত্রত্ব এর চেয়ে আনন্দদায়ক আর কিছুই নাই। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থাকার সময় আমি যেটা লক্ষ্য করেছি, প্রিন্সটন, হার্ভার্ড অক্সফোর্ডের ছাত্ররা যে মানের রাজশাহী কলেজের সেরা ছাত্ররাও ঠিক সেই মানের। রাজশাহী কলেজে আমি ছিলাম মাত্র দুই বছর মত কিন্তু যে বন্ধুত্বগুলো আমার তৈরি হয়েছিল বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে সেগুলো এখনো টিকে আছে। 


পরিসংখ্যান বিভাগের প্রভাষক পারভেজ রানার সঞ্চালনায় আরোও বক্তব্য রাখেন, রাজশাহী কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ইব্রাহিম আলী , শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, রিসিপশন এন্ড ওরিয়েন্টেশন কমিটির আহ্বায়ক  অধ্যাপক ইকবাল হোসেন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ নাফিস ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. শিখা সরকার ।


সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- রাজশাহী কলেজ প্রশাসন প্রত্যেক বারই শিক্ষার্থী এবং অভিভাবকদের সাথে আলোচনা করে নতুন কিছু জিনিস যুক্ত করে সেটা এবারও হবে। আমরা চাই রাজশাহী কলেজের শিক্ষার্থীরা শুধু বাংলাদেশ না সারা বিশ্বেই তাদের কাজের ও মেধার দ্যুতি  ছড়াক বলে আশা ব্যক্ত করেন।


এসময় কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আরও খবর