রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন

বাংলাদেশে দুর্ভিক্ষ হওয়ার কোনো লক্ষণ নেই: কৃষিমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-11-2022 09:50:13 am

বাংলাদেশে দুর্ভিক্ষ হওয়ার কোনো সম্ভাবনা নেই। দেশে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পরিমাণ আমন ধান উৎপাদন হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। 


আজ বৃহস্পতিবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টর ডোমেইনিকো স্কালপেলি। 


কৃষিমন্ত্রী বলেন, ‘এবার আমনের বাম্পার ফলন হয়েছে। আষাঢ় মাসে মাত্র একদিন বৃষ্টি হওয়ার পরেও সবাই আমনের উৎপাদন নিয়ে আতঙ্কিত ছিল কিন্তু শেষ পর্যন্ত কৃষকেরা সফল হয়েছেন। আমন উৎপাদন লক্ষ্য ক্ষমতা নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৫০ থেকে ১ কোটি ৬০ লাখ মেট্রিক টন।’ 


কৃষিমন্ত্রী বলেন, ‘সারা পৃথিবীতে খাদ্য সংকট হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন বিভিন্ন এজেন্সিগুলো। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এবং জাতিসংঘ যেসব দেশে খাদ্যঘাটতি আছে তাদের খাদ্য সহায়তা করে থাকে। গত ১২ থেকে ১৫ বছরে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের থেকে কোন খাদ্য সহায়তা বাংলাদেশ চায়নি।’ 


কৃষিমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের খাদ্য সহায়তা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম থেকে করা হচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশেই তারা খাদ্যসহায়তা করে থাকে। তারা বলেছে বাংলাদেশের খাদ্যঘাটতি হবে না।’ 


প্রতিবছর তেল বীজ ও ভোজ্যতেল আমদানি করা হচ্ছে আড়াই থেকে তিন বিলিয়ন মার্কিন ডলার জানিয়ে মন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে যাতে সয়াবিন ও পাম তেল আমদানি করতে না হয় সে জন্য আমন ওঠার সঙ্গে সঙ্গে কৃষকেরা সরিষা আবাদ করছেন। ভবিষ্যতে ভোজ্যতেলে বাংলাদেশ স্বয়ংসম্পন্ন হওয়ার পথে এগোচ্ছে।’ 

আরও খবর