পাংশায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদ- স্বামীর বাসায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লোহাগাড়ায় পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের প্রতিবাদ নওগাঁয় পুলিশ সুপার এর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের ১৪০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ী আটক। চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে, নিখোঁজ রাইশা মনি ‎সুন্দরবনে ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ: নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা শ্যামনগরে খেলতে গিয়ে শিশুর মৃত্যু ইসলামপুরে ফেসবুকে সমাবেশের ভিডিও : যুবলীগ কর্মী আটক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক হলেন যশোরের শান্তনু ইসলাম সুমিত লাখাইয়ে সংঘর্ষ পরবর্তী মামলা আতংকে ধান,চালসহ গৃহস্থালি সামগ্রী সরিয়ে নিচ্ছে প্রতিপক্ষ। সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

উদ্ধত চলন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-08-2022 02:51:05 am

ফাইল ছবি

উদ্ধত চলন

মোহাম্মদ ইলিয়াছ




ফলভারে সব গাছ হয় নাকো নত

তাই দেখি তালগাছ হয় উদ্ধত 

ফলভারে নত হবে এটা স্বাভাবিক 

অহেতুক মাথা তুলে কুড়ে নেবে ধিক।


কিছু লোক সে কথাটি ভুলে বেমালুম

অহং এ পুড়ে তার কাটে নির্ঘুম 

ধরাকে সে সরা জ্ঞান করে প্রতিদিন 

কথা দিয়ে বিঁধে দেয় গায়ে আলপিন। 


এমন লোকের তরে ঘেঁষা বড় দায়

সারাক্ষণ বক বক গীত গেয়ে যায়

তার কাছে ছোট সবে কেউ নয় বড়

মিথ্যের ফুলঝুরি করে জড়োসড়ো। 


সুঁই যেথা চলে নাকো সেথা চলে রড

তার কথা শুনে বাড়ে হৃদয়ের ঝড়

কথা তার সদা ফলে এই তার দাবি

চাপা তার সবখানে কীর্তির চাবি।


বুদ্ধিতে পাঁকা নয় চাপা ঠিক বড়

কথা দিয়ে করে ফেলে লোক জড়োসড়ো

কথা শুনে মাথা যদি নাড়ে ঠিক মতো

বলে যায় সাতপাঁচ সে যে অবিরত।


আচরণে বিনয়ের ছিঁটেফোঁটা কই

উদ্ধত চলাফেরা কথাতেই খই

পতনের সুর এসে দিয়ে যায় দোলা

জীবনের বালুচরে সে যে পথভোলা।



মোহাম্মদ ইলিয়াছ

লেখক ও কবি 

আরও খবর