হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

৩০০ আসনে সিসি ক্যামেরা বসানো অসম্ভব

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-11-2022 07:41:42 am

দ্বাদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনের প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো সম্ভব হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান।


তিনি বলেছেন, গাইবান্ধার নির্বাচনে ১৪৫টি কেন্দ্রে ১১’শ সিসি ক্যামেরা বসানো হয়েছিল। কিন্তু সারাদেশে জাতীয় নির্বাচনে সিসি ক্যামেরা বসানো হলে প্রায় সাড়ে ৩ থেকে ৪ লাখ ক্যামেরা প্রয়োজন হবে। তাই সাধ থাকলেও সাধ্যের মধ্যে তা অসম্ভব। তবে নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবে।


শনিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ছবিসহ ভোটার তালিকা হলনাগাদ কার্যক্রম পরিদর্শনে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।


আহসান হাবিব খান বলেন, নির্বাচন কমিশনের কাজ সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করা। ভোট সুষ্ঠু করতে আমরা প্রতিটি দলের সঙ্গে বৈঠক করছি এবং তাদের মতামত নিচ্ছি। নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে।


ভিন্ন নামে জামায়াতের নিবন্ধন নেওয়া প্রসঙ্গে এই নির্বাচন কমিশনার বলেন, নিবন্ধন নিতে হলে নিয়মতান্ত্রিক আইন আছে। কোনো দল প্রতিটি নিয়মকানুন মেনে আবেদন করলে নির্বাচন কমিশন বসে সিদ্ধান্ত নেবে।


এ সময় আরও উপস্থিত ছিলেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম, জেলা প্রশাসক একেএম গাভিল খাঁন, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রওশন আলীসহ আরও অনেকে।

আরও খবর