চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা পদ্মা ভাঙে, চর জাগে—তবু থামে না পদ্মার পারের মানুষের জীবনসংগ্রাম বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই--শিক্ষামন্ত্রী বানিয়াচংয়ে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান জয়পুরহাটে জামায়াত নেতা প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা

বশেফমুবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

জামালপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) ২০২৪ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রোকনুজ্জামান।


এ সময় তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওার পরে ছাত্র আন্দোলনে শহীদ'দের স্মরণে দোয়া করেন এবং তার বক্তব্যে বিজ্ঞান ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগীয় চেয়ারম্যান, ভারপ্রাপ্ত প্রক্টর, শিক্ষকবৃন্দ, বিভিন্ন হলের ভারপ্রাপ্ত প্রভোস্টবৃন্দ, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ। স্বাগত বক্তব্য প্রদান করেন শরীরচর্চা ও ক্রীড়া বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক সহকারী অধ্যাপক মোঃ জাহিদ হাসান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন গণিত বিভাগের শিক্ষার্থী তারিফুল ইসলাম শরীফ এবং সমাজকর্ম বিভাগের আইনুন নাহার রিয়া। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরির খেলার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অ্যাথলেটিক্সে ৫১টি পুরস্কার দেওয়া হয়।


ব্যাডমিন্টন, ভলিবল, ক্রিকেট ও ফুটবলের মতো খেলার বিভিন্ন ইভেন্টে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ বিভাগসমূহকে পুরস্কৃত করা হয়। ব্যাডমিন্টনে (পুরুষ) চ্যাম্পিয়ন হয় গণিত বিভাগ এবং রানার্সআপ হয় সমাজকর্ম বিভাগ। (নারী) ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় ম্যানেজমেন্ট বিভাগ এবং রানার্সআপ হয় সিএসই বিভাগ। ভলিবলে গণিত বিভাগ চ্যাম্পিয়ন এবং ম্যানেজমেন্ট বিভাগ রানার্সআপ হয়।


ক্রিকেটে গণিত বিভাগ চ্যাম্পিয়ন এবং ম্যানেজমেন্ট বিভাগ রানার্সআপ হয়। ফুটবলে সমাজকর্ম বিভাগ চ্যাম্পিয়ন এবং গণিত বিভাগ রানার্সআপ হয়।

আরও খবর