আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ আলী সরদারের ইন্তেকাল হত্যা না আত্মহত্যা, ধোঁয়াশায় পরিবার শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টার আসামি দেড় মাসেও গ্রেপ্তার হয়নি কচুয়ায় মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে কন্যা শিশুর লাশ উত্তোলন আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন ★নাভিদ সভাপতি, সাইফুল সম্পাদক মাদারীপুরের ডাসারে মাদকসহ ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে,ডাসার থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে কলেজছাত্রী ফারজানার নির্মম মৃত্যু: পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ, বিচারের দাবিতে ক্ষোভ লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার হাতিয়ায় এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি জায়গার তেলের পাম্প স্থাপন, গাছ কাটা ও মালামাল বিক্রির অভিযোগ

মানুষ যেভাবে তার ভাগ্য বদল করতে পারে

সম্পাদকীয় ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 01-11-2024 05:20:32 am

© সংগৃহীত ছবি

কোনো ব্যক্তি মুমিন হতে পারে না যদি সে ভাগ্যের ওপর বিশ্বাস না রাখে। ভাগ্যে বিশ্বাস করার অর্থ হচ্ছে, জীবন থেকে আহরিত সুখ-দুঃখ, জীবিকা ও সম্পদ, জন্ম ও মৃত্যু ইত্যাদি বিষয় আল্লাহ কর্তৃক নির্ধারিত। ভাগ্য হলো আল্লাহর এক গূঢ় জগত। এই জগতের সম্পর্কে আল্লাহ কাউকে অবগত করেননি।


পবিত্র কুরআনে মহান রব আলামিন বলেছেন, 'তোমরা আমাকে আহ্বান কর, আমি তোমাদের জন্য সাড়া দেবো। নিশ্চয় যারা অহংকার করে আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয়, তারা দ্রুত লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে।' (সুরা মুমিন, আয়াত ৬০)


আবার দোয়ার চেয়ে মহান আল্লাহর কাছে অধিক সম্মানিত কিছু নেই। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেছেন, আল্লাহর কাছে দোয়া অপেক্ষা মর্যাদাবান আর কিছু নেই। (ইবনু মাজাহ, হাদিস: ৩৮২৯; তিরমিজী, হাদিস: ৩৩৭০)


অন্যদিকে হাদিস অনুযায়ী মাতৃগর্ভে থাকাবস্থায় বান্দার রিজিক, কর্ম ও মৃত্যুর সময়ের মতো বিষয়গুলো নির্ধারণ হয়ে থাকে। আবদুল্লাহ ইবনু মাসউদ (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেছেন- তোমাদের প্রত্যেকের সৃষ্টি তার মাতৃ উদরে ৪০ দিন জমাট থাকে। এরপর অনুরূপ ৪০ দিনে রক্তপিণ্ডে পরিণত হয়। এরপর একইভাবে ৪০ দিনে তা একটি মাংসপিণ্ডের রূপ নেয়। এরপর আল্লাহ তা’য়ালার পক্ষ থেকে একজন ফেরেশতা পাঠানো হয়। ওই ফেরেশতা তাতে রুহ ফুঁকে দেন। আর তাকে চারটি বিষয় লিপিবদ্ধ করার নির্দেশ দেওয়া হয়। সেগুলো হলো- তার রিজিক, তার মৃত্যুক্ষণ, কর্ম এবং বদকার ও নেককার হওয়া। (সহিহ মুসলিম, হাদিস: ৬৪৮২)


তাহলে প্রশ্ন হলো- বান্দার ভাগ্য যখন পূর্বনির্ধারিত তাহলে কি দোয়ায় তা পরিবর্তন হয়? এ ক্ষেত্রে আলেমদের মত, কিছু বিষয় রয়েছে যেগুলো পুরোপুরি নির্ধারিত। যা কখনো পরিবর্তন হবে না, যেমন মৃত্যু। আর কিছু বিষয় রয়েছে যেগুলো পুরোপুরি নির্ধারিত নয়, ভালো কাজের মাধ্যমে বা দোয়ার মাধ্যমে পরিবর্তন সম্ভব।


হাদিসে এমনটাই এসেছে। সালমান (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন- রাসুলুল্লাহ (সা.) বলেছেন, দোয়া ছাড়া আর কিছুই তাকদীর (ভাগ্য) রদ করতে পারে না। আর নেক আমল ছাড়া আর কিছুই বয়সে বৃদ্ধি ঘটায় না। (তিরমিজী, হাদিস: ২১৪২)

আরও খবর