আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ আলী সরদারের ইন্তেকাল হত্যা না আত্মহত্যা, ধোঁয়াশায় পরিবার শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টার আসামি দেড় মাসেও গ্রেপ্তার হয়নি কচুয়ায় মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে কন্যা শিশুর লাশ উত্তোলন আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন ★নাভিদ সভাপতি, সাইফুল সম্পাদক মাদারীপুরের ডাসারে মাদকসহ ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে,ডাসার থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে কলেজছাত্রী ফারজানার নির্মম মৃত্যু: পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ, বিচারের দাবিতে ক্ষোভ লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার হাতিয়ায় এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি জায়গার তেলের পাম্প স্থাপন, গাছ কাটা ও মালামাল বিক্রির অভিযোগ

ট্রাম্পের প্রত্যাবর্তনে বিশ্বনেতাদের অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 06-11-2024 11:01:51 am

ইতোমধ্যেই প্রয়োজনীয় ইলেকটোরাল ভোট নিয়ে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেলেছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে তার আনুষ্ঠানিক প্রত্যাবর্তনটা কেবল সময়ের ব্যাপার এখন। অবশ্য জয়ের স্বারপ্রান্তে পৌঁছেই নিজের বিজয় ঘোষণা করেন তিনি। আর এই ঘোষণার পরই একের পর এক বিশ্বনেতার অভিনন্দন ও শুভেচ্ছাবার্তায় ভাসছেন ট্রাম্প।


ট্রাম্পকে শুভেচ্ছা জানানো বিশ্বনেতাদের মধ্যে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি আছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, হাঙ্গেরির নেতা ভিক্টর অরবান, অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার প্রমুখ।


ট্রাম্পের জয়কে “ইতিহাসের সর্বশ্রেষ্ঠ প্রত্যাবর্তন” বলে অভিহিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, প্রিয় ডোনাল্ড এবং মেলানিয়া ট্রাম্প, ইতিহাসের সর্বশ্রেষ্ঠ প্রত্যাবর্তনের জন্য অভিনন্দন! হোয়াইট হাউসে আপনাদের ঐতিহাসিক প্রত্যাবর্তন আমেরিকার জন্য একটি নতুন সূচনা এবং ইসরায়েল ও আমেরিকার মহান জোটের জন্য একটি শক্তিশালী প্রতিশ্রুতির বার্তা দিচ্ছে।


অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার বলেছেন, আমাদের ট্রান্সআটলান্টিক সম্পর্ককে আরও সম্প্রসারিত এবং শক্তিশালী করার জন্য বিশ্বব্যাপী সকল চ্যালেঞ্জ একসাথে সফলভাবে মোকাবিলা করার জন্য উন্মুখ তিনি।


হাঙ্গেরির উগ্র ডানপন্থি নেতা ভিক্টর অরবান ট্রাম্পের এ বিজয়কে দেখছেন নিজেদের বিজয় হিসেবেই। ডোনাল্ড ট্রাম্প বিজয়ের পথে আছেন জানিয়ে তার একটি ছবি শেয়ার করে এক ফেসবুক পোস্টে তিনি বলেন, শুভ সকাল হাঙ্গেরি! একটি দুর্দান্ত জয়ের পথে।


ট্রাম্পকে বন্ধু হিসেবে সম্বোধন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মোদি। এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ঐতিহাসিক বিজয়ের জন্য আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে আন্তরিক অভিনন্দন। আপনার পূর্ববর্তী মেয়াদের সাফল্যের ওপর ভিত্তি করে আমি ভারত-মার্কিন ব্যাপক বৈশ্বিক এবং কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার জন্য আমাদের সহযোগিতা পুনরায় এগিয়ে নেওয়ার জন্য উন্মুখ। আসুন একসাথে, আমাদের জনগণের উন্নতির জন্য এবং বিশ্ব শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য কাজ করি।


এছাড়া ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, সম্মান এবং উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে আরও শান্তি ও সমৃদ্ধির জন্য আমরা চার বছর ধরে একসঙ্গে কাজ করতে প্রস্তুত...।


এদিকে ট্রাম্পের জয় নিয়ে এখন পর্যন্ত কোন প্রতিক্রিয়া ব্যক্ত করেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে, দেশটির সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ট্রাম্পের এই বিজয় ইউক্রেনের জন্য সমস্যা তৈরি করতে পারে। যদিও ট্রাম্প এই যুদ্ধের জন্য মার্কিন আর্থিক সহায়তা কতটা কমাতে পারবেন তা নিয়ে অনিশ্চয়তা আছে।

আরও খবর

6a1bcfce82d66-310526120606.webp
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

৮ দিন ১৪ ঘন্টা ৩৪ মিনিট আগে



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

২২ দিন ৮ ঘন্টা ৩৬ মিনিট আগে