হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

ভারতে ৪৮টি গাড়ি উল্টে আহত ৩০

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-11-2022 05:36:11 am

ভারতের পুনে-বেঙ্গালুরু সহাসড়কের কাছে নাভালে সেতুতে একটি ট্যাঙ্কারের সঙ্গে বেশ কয়েকটি যানবাহনের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। এ দুর্ঘটনায় ৪৮টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন পুনে ফায়ার ব্রিগেডের এক কর্মকর্তা৷


এনডিটিভি জানিয়েছে, রবিবার (২০ নভেম্বর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


পুনে দমকল বাহিনীর বরাতে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, পুনেতে পুনে-বেঙ্গালুরু মহাসড়কের নাভালে সেতুতে একটি বড় সড়ক দুর্ঘটনা ঘটেছে যাতে প্রায় ৪৮টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। পুনে দমকল বাহিনী এবং পুনে মেট্রোপলিটন রিজিওন ডেভেলপমেন্ট অথরিটি (পিএমআরডিএ) থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে।


স্থানীয় সংবাদমাধ্যমের মতে, একটি ট্যাঙ্কারের ব্রেক ফেল করায় বেশ কয়েকটি গাড়ির সঙ্গে এর সংঘর্ষ হয়। তার ওপর ট্যাঙ্কার উল্টে যাওয়ায় রাস্তায় তেল গড়িয়ে পড়ে। এতে রাস্তা আরও পিচ্ছিল হয়ে পড়লে আরও কিছু গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা শিকার হয়।


দুর্ঘটনার ফলে মুম্বাই যাওয়ার রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।


গত কয়েকদিন ধরে দুর্ঘটনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে নাভালে সেতু। শুক্রবার আউটার রিং রোডে সেতুর কাছে দ্রুতগামী গাড়ির ধাক্কায় এক নারী নিহত হন।

আরও খবর