শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা পদ্মা ভাঙে, চর জাগে—তবু থামে না পদ্মার পারের মানুষের জীবনসংগ্রাম বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই--শিক্ষামন্ত্রী বানিয়াচংয়ে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান জয়পুরহাটে জামায়াত নেতা প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা কচুয়ায় শিক্ষামন্ত্রীর নির্দেশে খাজনা ও পরিবহন টোল আদায় বন্ধ! স্বস্তিতে ফিরেছে জনজীবন মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মার্কিন চাপে হামাস নেতাদের দোহা ছাড়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 09-11-2024 10:54:50 am

মার্কিন চাপের কারণে কাতার ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতাদের দোহা ছাড়তে বলা হয়েছে। এ সিদ্ধান্ত ইসরাইল-হামাস সংঘাতের প্রেক্ষাপটে নেয়া হয়েছে। কাতারি ও মার্কিন কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে সিএনএন।


প্রতিবেদন মতে, ইসরাইল ও হামাসের মধ্যে চলমান সংঘাতের মধ্যে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটির অনেক শীর্ষ নেতা কাতারের রাজধানী দোহায় বসবাস করে আসছেন। গাজা সংঘাতের শুরু থেকে ইসরাইল ও হামাসের মধ্যে অন্যতম প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে কাতার। এদিকে এসব নেতাদের সঙ্গে সম্পর্ক না রাখতে কাতার সরকারকে চাপ দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র।


মার্কিন প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, হামাস একটা সন্ত্রাসী গোষ্ঠী যারা মার্কিনিদের হত্যা করেছে। মার্কিনিদের জিম্মি করে রেখেছে। জিম্মিদের মুক্তির প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করার পর গোষ্ঠীটির নেতাদের আর যুক্তরাষ্ট্রের কোনো মিত্র দেশের রাজধানীতে স্বাগত জানানো উচিত নয়।

 

চলতি বছরের সেপ্টেম্বরে হামাসের হাতে বন্দি হার্স গোল্ডবার্গ-পোলিন নামে এক আমেরিকান-ইসরাইলি জিম্মির মৃত্যু হয়। এর কয়েক সপ্তাহ পর মার্কিন কর্মকর্তারা কাতার কর্তৃপক্ষকে চাপ দেয় যে, হামাসকে তাদের দেশে আশ্রয় দেয়া বন্ধ করতে হবে। 

 

শেষ পর্যন্ত ওয়াশিংটনের চাপের কাছে নতি স্বীকার করে কাতার। প্রায় এক সপ্তাহ আগে হামাসকে কাতার ত্যাগ করার নোটিশ দিয়েছে। কাতারের একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা জানিয়েছেন, গাজায় শান্তি স্থাপনের জন্য সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব মেনে না নেয়া্ পাশাপাশি অবশিষ্ট জিম্মিদের মুক্তি দিতে অস্বীকৃতি জানানোয় যুক্তরাষ্ট্রের অনুরোধে এ পদক্ষেপ নিয়েছে দোহা।

 

ওই কর্মকর্তার ভাষায়, এখন থেকে দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র হামাসকে যুদ্ধবিরতির প্রস্তাব জানায়। পাশাপাশি জিম্মিদের মুক্তি দেয়ার আহবান জানায়। কিন্তু হামাস তাতে সায় দেয়নি। তারপর ওয়াশিংটন কাতার সরকার বরাবর অনুরোধ করে যে হামাসকে যেন (দোহা ত্যাগের) নোটিশ দেয়া হয়। আমরা সে অনুরোধে সাড়া দিয়েছি।


তবে নোটিশ দেয়া হলেও কত দিনের মধ্যে হামাস নেতাদের দোহা ছাড়তে হবে- এ সংক্রান্ত বিস্তারিত কোনো তথ্য জানাননি ওই কর্মকর্তা। কাতার ছেড়ে হামাস নেতারা কোথায় যাবেন তাও স্পষ্ট নয়। তবে তুরস্ককে একটা সম্ভাব্য গন্তব্য হিসেবে মনে করা হচ্ছে। যা নিয়ে এরই মধ্যে উদ্বেগ জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

আরও খবর





69d656b17b1e8-080426072257.webp
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল শুরু

৯ দিন ১ ঘন্টা ০ মিনিট আগে


69d5be42073ec-080426083234.webp
সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত ইরান

৯ দিন ১১ ঘন্টা ৫০ মিনিট আগে