শ্রীমঙ্গলে কাজী সমিতির কমিটি পুনর্গঠন, নাছির উদ্দিন সভাপতি ও শিহাব উদ্দিন সেক্রেটারি মনোনীত রায়পুরে মন্দির নির্মাণ নিয়ে হিন্দু ২ পক্ষের সংঘর্ষ ও মারামারি, আহত ২ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে রংমিস্ত্রিকে অপহরণ ও নির্যাতন, চাঁদা দাবির অভিযোগ বিসিবি পরিচালক ও এজ গ্রুপ কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শ্রীমঙ্গলে আনন্দ মিছিল নোয়াখালী জেলার এসপি বদলি মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, রকমগঞ্জে লাশ নিয়ে বিক্ষোভ শ্রীবরদীতে কারিতাসের আয়োজনে পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ ও বৃক্ষরোপণ স্ট্যান্ডিং কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত এআই ভিডিও বানিয়ে অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি নোয়াখালীতে মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা সাড়ে ৮ বছরের প্রতীক্ষার অবসান: জাবিপ্রবির জন্য ১৫৭৩ কোটি টাকার বাজেট প্রস্তাব অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টাসহ অপপ্রচার করায় এমপি কন্যা বিনতীর খোলা চিঠি আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীকে বিমোহিত করে টাকা লোপাট "সরকারের অগ্রাধিকার প্রকল্প খাল খনন কর্মসূচী বাস্তবায়নের সজাগ থাকতে হবে " লাখাইয়ে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ডক্টর জিএম সরফরাজ। লাখাইয়ে গ্রাম আদালত ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউটে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে দুর্বৃত্তদের পরিকল্পিত হামলা: বনদস্যু দমনে অস্থিরতা তৈরির অপচেষ্টা পীরগাছায় মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের ৪ দিনব্যাপী উন্নত প্রশিক্ষণ সম্পন্ন শ্যামনগরের গাবুরাতে দুর্যোগে আগাম সতর্কতা ও উদ্ধার অভিযানের সরঞ্জামাদি বিতরণ প্রকাশ্য দিবালোকে বাংলা টিভির বেনাপোল প্রতিনিধিকে হত্যাচেষ্টা, সাংবাদিকদের তীব্র ক্ষোভ নতুন পে-স্কেলে থাকছে না আলাদা বরাদ্দ

চাচীকে ধর্ষণ করতে না পেরে কুপিয়ে হত্যা, এলাকায় ফাঁসির দাবিতে বিক্ষোভ

চাচীকে ধর্ষণ করতে না পেরে কুপিয়ে হত্যা, এলাকায় ফাঁসির দাবিতে বিক্ষোভ



চাচীকে ধর্ষণ করতে না পেরে কুপিয়ে হত্যা, এলাকায় ফাঁসির দাবিতে বিক্ষোভ


রিপন মজুমদার নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে চাচীকে ধর্ষণে ব্যর্থ হয়ে কুপিয়ে হত্যার ঘটনায় খুনি ইমরান খাঁন আকাশ ওরফে রাহুলের (১৯) ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছে ছাত্র ও যুসমাজ। 


সোমবার (১১ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে এই কর্মসূচি পালন করা হয়। পরে প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যদের নিরাপত্তা দাবি করে বক্তব্য রাখেন, নিহেতর মেয়ে ইসরাত জাহান ইসু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোবিপ্রবির সমন্বয়ক হাসিব আহমেদ আসিফ, নোয়াখালী জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফরহাদুল ইসলাম, নোয়াখালী কলেজের ছাত্র আক্তারুজ্জামান তারেক।


সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন, কিছু দিন আগে মামলার ২নং আসামি নিলুফা জাহান রত্না জামিনে এসে ভুক্তভোগী পরিবারের সদস্যদের নানান রকম হুমকি ধামকি দিচ্ছে। খুনি আকাশের জন্মনিবন্ধনে বয়স কমিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করছে একটি মহল।      


এর আগে,গত বুধবার ৩০ অক্টোবর রাতে কুতুবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আবদুল্লাহপুর হাসপাতালের টেক এলাকায় ওই ঘটনা ঘটে। এরপর ২ নভেম্বর রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  


অভিযুক্ত ইমরান খান আকাশ বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর আলম মানিকের ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ওই ওয়ার্ডের বর্তমান কমিটির সহ-সভাপতি।


জানা যায়, তিন কন্যার জননী নিহত তাজ নাহার বেগম (৪৬) সম্পর্কে ইমরান খান আকাশের চাচি হন। আটমাস আগে তার স্বামী আলমগীর খান মারা যান। গত ৩০ অক্টোবর রাতে অভিযুক্ত আকাশ তার সহযোগিদের নিয়ে আপন চাচিকে ধর্ষণের চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে ওই নারীর শরীরের বিভিন্নস্থানে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। পরে  তাকে গুরুত্বর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়। 


বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। আসামি গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শেষে পুলিশ আদালতে প্রতিবেদন জমা দিবে।

আরও খবর




deshchitro-6a2ae7f7eae5b-110626105311.webp
নোয়াখালী জেলার এসপি বদলি

৫ ঘন্টা ৫১ মিনিট আগে