হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

নির্বাচনের আমেজ নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে

মনোনয়ন ফরম প্রদান করছেন মাননীয় নির্বাচন কমিশনার বাবু উত্তম কুমার সাহা



আসছে ৭ ডিসেম্বর নারায়ণগঞ্জের সকল নাট্যকর্মী ও শিল্পীদের প্রাণের মিলনকেন্দ্র 'সম্মিলিত নাট্যকর্মী জোট, নারায়ণগঞ্জ' এর কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আয়োজিত হতে যাচ্ছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে শিল্পকলা একাডেমি, নারায়ণগঞ্জ এর প্রাঙ্গন।  ১৫ নভেম্বর শুক্রবার হতে মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে।

আগামী ৭ ডিসেম্বরের নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী-সমর্থকদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। উক্ত নির্বাচনে মোট ১৬টি পদে নির্বাচন হবে।

শুক্রবার প্রথম দিনে সর্বমোট ২৩জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে সভাপতি পদে মাসুমুল হক সোহেল ও আব্দুল হামিদ, সিনিয়ার সহ-সভাপতি পদে মেহেফুজুর রহমান, সহ-সভাপতি পদে মোঃ বাবুল ও মিজানুর রহমান খোকন, সাধারণ সম্পাদক পদে সাব্বির আহমেদ সেন্টু ও কবির প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মডেল হৃদয় খান, সহ-সাধারণ সম্পাদক পদে এ্যাড.এফ এম ফরহাদ, সাংগঠনিক সম্পাদক পদে আব্দুর রহিম, সহ- সাংগঠনিক সম্পাদক পদে শংকর রায়, রফিকুল ইসলাম সুমন, অর্থ সম্পাদক পদে শাহজালাল মন্ডল, দপ্তর সম্পাদক পদে এজাজ খান, মোশারফ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোঃ ফারুক উদ্দিন, মাসুদ রানা আকাশ, সমাজ কল্যাণ সম্পাদক পদে রাশেদুল হক রাশেদ, সোলায়মান হোসেন রনি, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে মুরাদ হোসেন এবং মহিলা বিষয়ক সম্পাদক পদে জেসমিন আক্তার ডলি ও পারুল আক্তার জবা স্ব স্ব পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন। 

আরও খবর