অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ

ইসলামপুরে গৃহবধূর লাশ উদ্ধার



জামালপুরের ইসলামপুর উপজেলায় শারমিন আক্তার (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে ইসলামপুর থানা-পুলিশ। তাঁর বাবা বাড়ি উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া গ্রামে। পারিবারিক কলহের কারণে সে আত্মহত্যা করেছে মর্মে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 


আজ রোববার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুর মধ্যপাড়া গ্রামে স্বামীর বসতঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। শারমিন আক্তার ওই এলাকার আনিছ মিয়ার স্ত্রী। 

গতকাল শনিবার দিবাগত রাতের যেকোনো সময় শশুরবাড়ির সবার অজান্তে বসতঘরে ধর্ণার সঙ্গে নিজের ব্যবহৃত ওড়না দিয়ে গলায় ফাঁস লটকিয়া আত্মহত্যা করেছে বলে জানা ধারণা করা হচ্ছে। সকালে স্বজনরা তাঁর লাশ ঝুলতে দেখে থানায় খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, শারমিন আক্তারের সঙ্গে একই এলাকার নধো শেখের ছেলে শামীম মিয়ার বিয়ে হয়েছিল। শামীম মিয়া ঢাকায় পোশাক কারখানায় চাকরী করেন। মাঝে মধ্যে বাড়িতে আসতেন তিনি। পাশাপাশি বাড়ি হওয়ার সুবাদে আনিছ মিয়ার সঙ্গে শারমিন আক্তারের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে দেড় বছরের এক শিশু সন্তানকে রেখে শারমিন আক্তার আজ থেকে মাসচারেক আগে স্বামী শামীম মিয়ার ঘর ছেড়ে আনিছ মিয়াকে বিয়ে করেন। স্বামী আনিছ মিয়া দিনমজুরের কাজ করে সংসার চালিয়ে আসছেন। 


গাইবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী বলেন, 'লোক মারফতে গৃহবধূ শারমিন আক্তারের আত্মহত্যা করার খবর পেয়েছি। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে, তা জানা যায়নি। পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করে থাকতে মর্মে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 


লাশ সুরহালকারী ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) আক্রাম হোসেন বলেন, 'ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।'


ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, 'ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। ঘটনার তদন্ত চলছে।'




আরও খবর