অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ

বঙ্গবন্ধুর প্রাণের সংগঠন ছিল কৃষকলীগ- প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-04-2022 05:39:40 am

বক্তব্য রাখছেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য

পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, বঙ্গবন্ধু আওয়ামী লীগকে সামনে এগিয়ে নিয়ে গেলেও তার অন্তর প্রাণে ছিল কৃষকলীগ। কারণ বাংলাদেশের ৮৫ ভাগ মানুষ ছিল তখন কৃষক। কৃষকদের বাচঁানোর জন্য বঙ্গবন্ধু নানা রকমের পরিকল্পনা গ্রহন করেছিলেন। দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়ে এই বাংলাদেশের আওয়ামী লীগকে অবলুপ্ত করে তিনি কৃষক,শ্রমিক আওয়ামী লীগ অর্থাৎ বাকশাল তৈরি করেছিলেন। কারণ কৃষককে তিনি সামনে নিয়ে এসেছিলেন। কৃষক বাঁচলে দেশ বাচঁবে, কৃষককের উন্নতি হলে দেশের উন্নতি হবে। এই চিন্তা চেতনা থেকে বঙ্গবন্ধু বাংলাদেশে একটি চমৎকার আদর্শবান সংগঠন করার লক্ষে কৃষকদের সংগঠিন করেছিলেন।

রোববার সন্ধ্যায় উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা কৃষকলীগের সভাপতি অ্যাড. শামছুর রহমান সম্মেলনের প্রথম পর্ব উদ্বোধনের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষকলীগের সিনিয়র সহসভাপতি গোলাম রসুল চন্টার সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান। উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আবুল ইসলামের পরিচালনায় এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকলীগের সিনিয়র সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা শরীফ আশরাফ হোসেন আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল হাসান পান্নু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হালিমা রহমান, সহপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাদশা, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক অ্যাড. মোশারফ হোসেন, কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য মাহফুজা সুলতানা রুবি। 

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা অ্যাড. বশির আহম্মেদ খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, শ্যামকুড় ইউনিয়ন চেয়ারম্যান প্রকৌশলী আলমগীর হোসেন প্রমূখ।

সম্মেনের দ্বিতীয় পর্বে উপস্থিত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে সভাপতি হিসেবে আবুল ইসলাম এবং সাধারন সম্পাদক সরদার নজরুল ইসলামের নাম ঘোষণা হয়।

আরও খবর


696a0d2b30b3d-160126040427.webp
শীতার্ত মানুষের জন্য গাইবে ৪ ব্যান্ড

৯২ দিন ১০ ঘন্টা ৫৯ মিনিট আগে



69521b668d46c-291225121046.webp
বলিউড সিনেমায় অভিনেত্রী মিষ্টি জান্নাত

১১০ দিন ১৪ ঘন্টা ৫২ মিনিট আগে