হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ কমে ১০ ডিগ্রিতে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-12-2024 03:27:25 am

চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ প্রতিদিনই নামা-ওঠা করছে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই জেলায় একদিনের ব্যবধানে তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা।


বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৬ টায় চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার তাপমাত্রা রেকর্ড করেছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।


গতকাল বুধবার সকালে একই সময় আবহাওয়া অফিস জেলার তাপমাত্রা রেকর্ড করে ১৪ ডিগ্রি সেলসিয়াস। সে হিসেবে গত ২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা কমেছে অন্তত ৪ ডিগ্রি সেলসিয়াস।


আজ সকালে সূর্যের দেখা মিললেও উত্তরের হিমালয়ের পাদদেশ থেকে নেমে আসা কনকনে ঠান্ডা বাতাসের কারণে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে বেশি। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন ছিন্নমূল মানুষেরা।


এদিকে তীব্র শীতের কারণে চুয়াডাঙ্গায় রোটা ভাইরাস আর ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। তবে আক্রান্তদের অধিকাংশই শিশু। সেই সাথে শীতে বৃদ্ধি পেয়েছে ঠান্ডা, সর্দিকাশি জনিত রোগ।


চুয়াডাঙ্গা সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, ইদানিং রোটা ভাইরাস ও শীতজনিত কারণে শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এর মধ্যে ডায়রিয়া বেশি। বিশেষ করে শিশুরা বেশি রোটা ভাইরাসে আক্রান্ত হচ্ছে।


শিশুদের খাবারের ব্যাপারে পরামর্শ দিয়ে চিকিৎসকেরা আরও বলেন, কোনো মতেই শিশুদের বাসি খাবার খাওয়ানো যাবে না। যতটা সম্ভব বাইরের খাবার এড়িয়ে চলা ভালো। শিশুদের প্রতি বেশি যত্ন নিতে হবে। বাসি খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে।


মোটা কাপড় পরিধান করাতে হবে। রাস্তার পাশে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রতি মানুষের সচেতনতা না বাড়লে ডায়রিয়া মোকাবিলা করা কঠিন হয়ে যাবে। বাচ্চাদের বুকের দুধ খাওয়ানো চালিয়ে যেতে হবে।


আরও খবর