হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

শীতার্তদের সাহায্যে এগিয়ে আসুন

সাকিবুল হাসান - প্রতিনিধি

প্রকাশের সময়: 15-12-2024 09:33:00 am

শীতকাল অনেকের জন্য একটি আবেগ,ভালোলাগার ও ভালোবাসার জায়গা। শীতকাল সবার জন্য শুভকর নয়। শীতকাল আসলেই হত-দরিদ্র মানুষের ভোগান্তি বৃদ্ধি পায়।তাদের থাকে না পর্যাপ্ত পরিমান অর্থ। যার জন্য পরিবারের সকলের জন্য শীতকালীন পশমি কাপড় ক্রয় করতে পারেন না। তাদের থাকে না ভারী কোনো কম্বল বা লেপের ব্যবস্থা। তারা গুটিশুটি হয়ে ঘুমিয়ে থাকে ঘরের এক কোনে। কারো আবার নেই বাস্তু সংস্থান,তারা থাকে ফুটপাতে। ফুটপাতে বসবাসকারী ও অন্যান্য হত-দরিদ্র মানুষের জন্য চরম দূর্ভোগের একটি অধ্যায় হয়ে আসে প্রতি বছরের শীতকাল। রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য বিভাগীয় শহরগুলোতে লক্ষ-লক্ষ মানুষ ফুটপাতে বসবাস করে। শীতকালে শীত বস্ত্রের অভাবে তাদের সে কি করুন মানবেতর জীবন পরিচালিত হয়। যা সত্যি অনেক বেশী কষ্ট দায়ক। গ্রামাঞ্চল ছাড়া শহরেও অনেক পরিবার সকল সদস্যদের জন্য শীতবস্ত্র কেনার সামর্থ্য রাখে না। তীব্র শীতে এই সকল মানুষদের দূর্ভোগে যেন পিছুই ছাড়ে না। শীতকালে সর্দি-কাশিসহ বিভিন্ন রোগও দ্রুত ছড়িয়ে পরে। সমাজে যারা বিত্তবান রয়েছে তাদের উচিত পুরনো শীতবস্ত্র সহ সামর্থ্য অনুযায়ী শীতবস্ত্র কিনে দরিদ্র, নিঃস্ব ও অসহায় মানুষদের জন্য বিলিয়ে দেওয়া। সামাজিক সংগঠনগুলোর উচিত মোড়ে-মোড়ে মানবতার দেয়াল স্থাপন করে অসহায় মানুষদের শীতবস্ত্র বিনামূল্যে নেয়ার ব্যবস্থা করে দেয়া। রাষ্ট্র ও সরকারের উচিত এই মানবেতর মানুষগুলোর সর্দি-কাশিসহ অন্যান্য রোগের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সরবরাহের ব্যবস্থা করা। বিত্তবানসহ সমাজের সকল পর্যায়ের মানুষের উচিত এই অসহায় ও নিঃস্ব পরিবারের পাশে এসে দাঁড়ানো । পাশাপাশি সরকারিভাবে প্রত্যেক দরিদ্র পরিবার ও ফুটপাতে বসবাসকারী মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা রাষ্ট্রীয় দায়িত্ব ও কর্তব্য। শীতার্ত মানুষেরা এই সমাজেরই অংশ। তাই এই তীব্র শীতে তাদের পাশে এসে দাঁড়ানো প্রতিটি মানুষেরই নৈতিক দায়িত্ব। তাই আসুন আমরা সকল শীতার্ত মানুষদের আমাদের সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিই।

মোঃমাহিন ভূঁইয়া সমাজবিজ্ঞান বিভাগ শিক্ষার্থী,ঢাকা কলেজ

Tag
আরও খবর